Seismograph for earthquake detection or lie detector is drawing chart. 3D rendered illustration.
আজ অর্থাৎ সোমবার রাতে হঠাৎ করে কেঁপে উঠলো গোটা উত্তরবঙ্গ। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গ সন্ধ্যে ৮:৫০ নাগাদ কেঁপে ওঠে। ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের জেরে আতঙ্কে মানুষ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। এই কম্পন কিছুমাত্রায় অনুভব হয় কলকাতাতেও। কলকাতা সল্টলেক চত্বরে কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ করে কম্পনে উত্তরবঙ্গের মানুষ ভয় পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে।
জানা গিয়েছে, আজকের সন্ধ্যের ভূমিকম্পের উৎসস্থল সিকিমের গ্যাংটক। মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হলেও মানুষকে আতঙ্কে ফেলে দিয়েছিল। সবাই কম্পন অনুভব করেই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। জলপাইগুড়ি জেলাতে ৮ টা ৪৯ মিনিটে ৫৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। জলপাইগুড়ির পাশাপাশি শিলিগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুরে কম্পন অনুভূত হয়। কম্পনের জেরে এখনো অবধি কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
অন্যদিকে কলকাতাতেও এই কম্পন বেশ কম মাত্রায় অনুভূত হয়েছে। কলকাতার সল্টলেকের গগনচুম্বী বিল্ডিংগুলি কেঁপে উঠলে দ্রুত আতঙ্ক ছড়িয়ে যায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি দেয়া তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎস স্থল নেপাল সিকিম সীমান্ত থেকে মাটির ১০ কিলোমিটার গভীরে। শিলিগুড়িতে মানুষজন জানিয়েছে, মোট ৫-৬ সেকেন্ড কম্পন অনুভূত হয়। আর তাতেই মানুষজন রাস্তায় বেরিয়ে উলুধ্বনি দিতে শুরু করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…