রাজ্য

‘একটা পা নিয়ে বাংলা জয় করব, দ্বিতীয় পা দিয়ে দিল্লি’, হুগলির সভা থেকে বার্তা মমতার

বিধানসভা ভোটের আটটি দফার মধ্যে দুই দফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি ৬ টি দফার জন্য নতুন বিধান দিলেন এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি বললেন, এবারে বিধানসভা ভোটে বুথের দলের ডাকাবুকো মহিলাদের এজেন্ট করে দেওয়া হবে। চুঁচুড়া থেকে আক্রমণ করলেন দলের গদ্দার মীরজাফরদের বিরুদ্ধে। তার পাশাপাশি বললেন, ‘ভয় পেলে হবে না। বুথ ছেড়ে পালিয়ে যাওয়া যাবে না। সবাইকে মিলিটারি এবং বিজেপির মিলে ভয় দেখাচ্ছে। কিন্তু এসবে কোনো ভয় পেলে হবে না। লড়াই করে যেতে হবে।” এছাড়াও তিনি বললেন, “উনারা যদি না বসে তাহলে আমরা কন্যাশ্রীদের বসাবো। যারা বঙ্গজননী করেন তাদের এজেন্ট করা হবে। তাও যদি না হয় তাহলে দলের সবথেকে ঝগড়ুটে মহিলাদের সমস্ত বুথে এজেন্ট করে দেওয়া হবে। দেখি কার কত সাহস!”

এছাড়াও তিনি দাবি করেছেন, গুজরাটি রা বাংলা শাসন করবে না, বাঙালিরাই করবে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন আর দফায় নির্বাচন? ২ দফাতেই নির্বাচন হয়ে যায় কি চায় বিজেপি? চালাকি চলবে না। করণা হয়েছে বলে বিজেপি বন্ধ করতে চাইবে। এই চালাকি চলবে না। নির্বাচন যখন শুরু হয়েছে তখন শেষ করতে হবে। কন্যাশ্রী, সহ সমস্ত প্রকল্পে প্রচুর টাকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী খাতে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছে। বিজেপি আবার বলছে আয়ুষ্মান ভারত, আয়ুটাই নাই, তার আবার আয়ুষ্মান।

তৃতীয় দফা ভোটের আগে চুঁচুড়া, চন্ডীতলা, উত্তরপাড়া এবং ভাঙ্গরে সভা করতে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তার প্রতিশ্রুতি এবার মা বোনেদের জন্য হাত খরচের ব্যবস্থা করবে তৃণমূল সরকার। তৃতীয় দফার নির্বাচনের প্রথম প্রচার থেকেই একেবারে রণংদেহি মূর্তিতে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া ওই দিনকার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে রয়েল বেঙ্গল টাইগার হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, “আগামী দিন খেলার মাঠে খেলতে হবে। বিজেপিকে মাঠ খালি করতে হবে। জোড়া ফুলে ভোট দিতে হবে। ওরা দাঙ্গা করে পদ্মফুল টাকে পুরো নষ্ট করে দিয়েছে। ওরা যদি দাঙ্গা করে তাহলে আমাদের পাঙ্গা নিতে হবে। আমি একটা পা নিয়ে যা করে বেড়াচ্ছি, একটা পা নিয়ে বাংলা জয় করব। দুটো পা নিয়ে আগামীকাল দিল্লি জয় করতে হবে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026