কলকাতা

Durga Puja 2023: অনেক হল শ্রীভূমি, উত্তর কলকাতার এই তিন পুজো মণ্ডপ হয়েছে দেখার মতো

কখনো করোনা অতিমারি, কখনো প্রাকৃতিক দুর্যোগ। গত কয়েক বছরের দুর্গাপুজোর আনন্দ একেবারে মাটি হয়ে গিয়েছিল। এবার আর কোনো বাধা নেই। পুরো দমে পুজো উপভোগ করছেন সবাই। মহালয়া থেকে শুরু হয়েছে প্যান্ডেল হপিং। শহরের বড় বড় বহু পুজো উদ্বোধন করা হয়েছিল ওই দিন। মহালয়া থেকে দশমী, টানা ঠাকুর দেখার সুযোগ রয়েছে বঙ্গবাসীর সামনে। গত কয়েক বছরের গ্লানি ভুলে উৎসবের জোয়ারে গা ভাসিয়েছেন অনেকে। লোকের মুখে মুখে ঘুরছে কিছু পুজো মণ্ডপের কথা। এবারেও সুপার হিট শ্রীভূমির থিম। কাতারে কাতারে মানুষ সেখানে যাচ্ছেন।

শ্রীভূমি ছাড়াও কলকাতায় অনেক পুজো মণ্ডপ রয়েছে যেগুলো আপনার চোখ সার্থক করবে। কলকাতা মানে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা। উত্তর কলকাতার অন্যতম জায়গা কলেজ স্ট্রিট। শহরের ঐতিহ্যবাহী এই স্থানে রয়েছে একের পর এক নাম করা পুজো। প্রতিমা, থিম, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা ইত্যাদি সেখানে দেখার মতো। কলেজ স্ট্রিটের একাধিক নামকরা পুজো এবারেও সাধারণ মানুষের নজর কাড়তে বাধ্য। এখনও দেখে না থাকলে তাড়াতাড়ি করুন, মিস করা চলবে না।

মহম্মদ আলি পার্ক: ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে মহম্মদ আলি পার্কের পুজো। এবারে এখনকার থিম কেদারনাথের মন্দির। যারা কেদারনাথ যাননি, তারা এই মণ্ডপের মাধ্যমে দেব ভূমির আমেজ পেতে পারেন। প্রতিমাকেও গড়া হয়েছে একেবারে প্যান্ডেল এবং থিম এর সঙ্গে মানানসই করে। মায়ের এই মূর্তি তৈরি করেছেন মেদিনীপুরের বিখ্যাত কারিগর কুশবেরা।

সন্তোষ মিত্র স্কোয়ার: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার ৮৮তম বর্ষে পদার্পণ করল । অযোধ্যার রাম মন্দিরের আদলে উঠেছে। বাঁশ, কাপড় দিয়ে দারুণ সুন্দর প্যান্ডেল করা হয়েছে। এবারে পূজো উদ্বোধন করতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কলেজ স্কোয়ার: আলোকসজ্জার জন্য বরাবর পরিচিত কলেজ স্কোয়ারের পুজো। ৭৬ তম বর্ষে পদার্পণ করল তারা। প্রায় ১৬২ ফুট উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে। মহীশূরের রাজপ্রাসাদের আদলে গড়ে উঠেছে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026