বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। আর যদি সেই ভিডিওর তালিকায় বন্য পশুপাখিদের ভিডিও আপলোড করা হয় তবে তো আর কথাই নেই। হাজার হাজার মানুষ উপভোগ করে থাকেন সেই সমস্ত ভিডিও। বিশেষ করে বনের সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ, সিংহ কিংবা জাগুয়ারের শিকারের ভিডিও বেশি দেখতে পছন্দ করেন নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাধ্যম ইউটিউবে ঠিক তেমনি একটি কয়েক সেকেন্ডের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে জাগুয়ারের ক্ষিপ্রতা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।
যদি জলের কথা বলি, তবে জলের সবচেয়ে হিংস্র প্রাণী হিসেবে নিঃসন্দেহে খ্যাতি অর্জন করেছে কুমির। জলের মধ্যে এই প্রাণীটির ক্ষিপ্রতা নিঃসন্দেহে কারোর অজানা নয়। এর মুখ থেকে প্রাণে বেঁচে ফেরা একপ্রকার অসম্ভব। আর এবার সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। স্থলের হিংস্র প্রাণী জাগুয়ারের হাতে আত্মসমর্পণ করতে দেখা গেছে কুমিরকে।
কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জলাশয়ে নেমে বিশাল আকৃতির এক কুমিরের উপর ঝাঁপিয়ে পড়েছে জাগুয়ার। এরপর কিছুক্ষণের লড়াই তারপর সব শেষ। ভিডিওতে দেখা যাচ্ছে, জাগুয়ারের গালে ধরা পড়েছে হিংস্র কুমির। কিছুক্ষণের মধ্যে আত্মসমর্পণ করতে দেখা গেছে ওই কুমিরকে। এরপর বিশাল আকৃতির ওই কুমিরকে গালে নিয়ে ডাঙ্গায় উঠতে দেখা গেছে জাগুয়ারকে। ভিডিওটি দেখার পর রীতিমতো গা শিউরে উঠেছে নেটিজেনদের। অনেকেই মন্তব্য করেছেন, দাদার পাড়ায় ঢুকে দাদাগিরি দেখালো জাগুয়ার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…