উত্তর ভারতে বাড়ছে তাপপ্রবাহ, রাজস্থানে চুরুটে তাপমাত্রা পৌঁছাল ৪৮ ডিগ্রিতে
IMD আগেই সতর্কতা জারি করেছিল যে উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহ বাড়বে। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে তাপের ঝলসানি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজস্থানের চুরুটে। সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। রাজস্থানের বেশিরভাগ জায়গাতে তাপমাত্রা ৪৫-৪৭ ডিগ্রির মধ্যে ছিল।
এদিকে দিল্লিতে সোমবার তাপমাত্রা ৪৬ ডিগ্রির বেশি ছিল। মঙ্গলবার দিল্লির বেশ কয়েকটি এলাকাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার তাপমাত্রাও ৪৫ ডিগ্রির বেশি ছিল। আবার উত্তরপ্রদেশের এলাহাবাদে তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এই গরমের দাপটে নাজেহাল মানুষ।
আগামী কয়েকদিন ওড়িশা, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, বিহারের বেশ কিছু অংশে প্রবল গরম পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহবিদরা। তবে ২৯ থেকে ৩০ মে ধুলো ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে উত্তর ভারতের বাসিন্দারা স্বস্তি পেতে পারেন বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…