কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন এলাকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আমফান’। ক্ষতিগ্রস্থ হয়েছে বহু শহর থেকে গ্রাম। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই চব্বিশ পরগণায় রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এছাড়া অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। এছাড়া গোটা সপ্তাহ ধরে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী দুদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণী ও পূবালী হাওয়ার মিলিত প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এ রাজ্যে। যার ফলেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…