বিনোদন

করন জোহরের আবাসনে থাবা বসাল মারন ভাইরাস করোনা

কৌশিক পোল্ল্যে: ফের করোনা ভাইরাস হানা দিল বলিউড সেলেবের অন্দরমহলে। হিন্দি ছবির প্রথম সারির পরিচালক ও প্রযোজক করন জোহরের আবাসনেই ঘটেছে এই ঘটনা। এরপরই পরিবারের বাকি সদস্যরাও যথেষ্ট আতঙ্কে রয়েছেন। গতকাল রাতে এক ট্যুইটের মাধ্যমে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন পরিচালক। যদিও খানিক আগে থেকেই বলিপাড়ার কানাঘুষোয় খবর ছড়িয়ে পড়েছিল বটে, এবার সেই ইস্যুতেই বয়ান দিয়ে নীরবতা ভাঙলেন করন।

ট্যুইটে পরিচালক জানান, হ্যাঁ তার বাড়িতে করোনার থাবা পড়েছে। তাদের আবাসনেই কর্মরত দুই কর্মচারী এই ভাইরাসে আক্রান্ত এবং এরপরই তাদের নিজের আবাসনেরই অন্য প্রান্তে কোয়ারেন্টাইনে রাখেন করন, এরপর করোনার বিভিন্ন লক্ষন ও উপসর্গ ধরা পড়লে তাদের চিকিৎসাধীন করা হয়েছে বলে জানান কে.জে।

অন্যদিকে সাবধানতা বজায় রাখতে তিনি আরও জানান, তৎক্ষনাৎ তার পরিবারের সমস্ত সদস্য সহ প্রত্যেকেটি কর্মচারী ও হাউসহোল্ড স্টাফদের করোনা পরীক্ষা করানো হয় এবং প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ আসে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন করন। এরপর তিনি বলেন, তবুও সকলের কথা মাথায় রেখেই আপাতত চোদ্দ দিন ওই আবাসনের প্রত্যেকেই আইসোলেশনে থাকবেন যাতে অজান্তেও যেন কোনোভাবেই সংক্রমন ছড়িয়ে না পড়ে।

যদিও আশঙ্কার মেঘ অন্যদিকে। বাড়িতে সদস্য বলতে করনের সঙ্গে থাকেন তার বৃদ্ধা মা হীরু জোহর এবং দুই সন্তান যশ ও রুহি। করোনা ভাইরাস যেহেতু প্রবীন এবং খুদে ব্যক্তিদের দ্রুত কাবু করে ফেলতে সক্ষম হচ্ছে সেই কারনেই দুশ্চিন্তার ভাঁজ প্রযোজকের কপালে। তবুও সতর্কতা মেনে যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় তার সবটুকুই পালনের চেষ্টায় জোহর পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026