কিছুদিন আগেই ভয়ংকর ঘূর্ণিঝড় ‘আমফান’ এর মুখোমুখি হয়েছে রাজ্যবাসী। প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন এলাকা। এরপর ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। এই সপ্তাহের শেষের দিকেই ধেয়ে আসতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে সপ্তাহের শেষের দিকেই শুরু হতে পারে বৃষ্টি। এছাড়া সিকিম এবং ভুটান সীমান্তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, দক্ষিণী ও পূবালী হাওয়ার মিলিত প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এই রাজ্যে। এরফলে উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গেও হতে পারে ঝড়বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে কালবৈশাখী হওয়ারও সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য, আজ সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। ধূপগুড়ি, বানারহাট, বিন্নাগুড়ির একাধিক জায়গায় জল জমে বিপর্যস্ত হয়েছে জনজীবন।
অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ এর প্রভাবে বিপর্যস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকার জনজীবন। এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিদ্যুৎ, পানীয় জলের অভাবে প্রচন্ড সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…