ঝড়-বৃষ্টিতে তছনছ বীরভূমের বেশ কয়েকটি গ্রাম
বীরভূমে কিছুক্ষনের ঝড়-বৃষ্টিতে তছনছ হয়ে গেছে বীরভূমের বেশ কয়েকটি গ্রাম। সিউড়ি থানার আলুন্দা, নন্দপুর, এই এলাকাগুলিতে বেশ কিছু বাড়িঘর ভেঙেছে। চাল উড়ে গেছে। বেশ কিছু গাছ উড়ে গেছে। বিদ্যুতের খুঁটি পড়ে বেশ কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। শুধু বীরভূম নয়, ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় ঝড় হয়েছে।
ঝড়ের তান্ডব দেখা গিয়েছে ভান্ডিরভবন এলাকাতেও। সেখানে রাস্তার ধারের বিরাট বটগাছ ভেঙে গিয়েছে। এছাড়া মহ বাজারের বিভিন্ন এলাকাতেও ঝড়ের তান্ডব চলেছে। সেখানেও প্রচুর গাছ ভেঙে পড়েছে। বাড়ির চাল উড়ে গিয়েছে। কয়েকটি কাঁচা বাড়ি হেলে পড়েছে।
এই কদিন আমফানের তান্ডবে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এখনও চারিদিকে ধ্বংসের চিহ্ন রয়েছে। এরই মধ্যে আবার বীরভূমে ঝড়ে তছনছ হয়ে গিয়েছে। বেশ কয়েকটি গ্রামে তছনছের চিহ্ন রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…