নিউজ

করোনা থেকে মুক্তি পেতে শুধু লকডাউন নয়, বিধিনিষেধ উঠে গেলে ফিরে আসতে পারে, জানালো WHO

শ্রেয়া চ্যাটার্জি : গোটা বিশ্ববাসী আতঙ্কে আতঙ্কিত করোনাভাইরাস এর জন্য। চীন, ইতালিতে একেবারে মৃত্যু মিছিল শুরু হয়েছে। সারি দেওয়া ট্রাক ভর্তি শুধু মৃতদেহে। এমন ভয়ঙ্কর অবস্থা থেকে শিক্ষা নিতে ভারতবর্ষে করা হল জনতা কারফিউ। মানুষের যাতে সংযোগ কম হয়, সেজন্যই এমন ব্যবস্থা নেওয়া। কারণ এই ভাইরাসটি এতটাই ছোঁয়াচে যে মানুষটি রোগে আক্রান্ত তার সংস্পর্শে থাকলেই ছড়িয়ে পড়ছে সাংঘাতিকভাবে।

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, শুধুমাত্র লকডাউন করলেই এর সমাধান হবে না। কারণ যে মুহূর্তে লকডাউন উঠে যাবে সেই মুহূর্তে মানুষ আবার এক জায়গায় জড়ো হয়ে কাজকর্ম করা শুরু করলেই আবারো ফিরে আসতে পারে মারণ ভাইরাস।WHO এর কার্যনির্বাহী ডিরেক্টর মাইক রিয়ান জানিয়েছেন, আপাতত লকডাউন এর মাধ্যমে এই সমস্যার খানিকটা সমাধান হলেও, চিরস্থায়ী সমাধান হবে না।

আরও পড়ুন : ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ভারতে ৪১৮, শীর্ষে মহারাষ্ট্রে

জোর দিতে হবে জনসাস্থ্য পরীক্ষার ওপরে। যারা শারীরিকভাবে দুর্বল এবং করোনা ভাইরাসে আক্রান্ত তাদেরকে বিশেষ আইসোলেশন এর ব্যবস্থা এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। সেইসঙ্গে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা যারা যেখানে যেখানে এসেছেন প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা বিশেষ প্রয়োজনীয়। এবং তাদেরকে একদম আলাদা করে আইসোলেট করতে হবে।

এশিয়ার পরিবর্তে ইউরোপ এখন করোনা মহামারীর কেন্দ্রে পরিণত হয়েছে বলেও জানিয়েছে WHO। ভারতে প্রাণ হারিয়েছে সাত জন মানুষ। সংখ্যাটা এখন যথেষ্ট কম কিন্তু আমরা যদি একটু চিন আর ইতালির দিকে তাকাই সেখানেও প্রথমদিকে সংখ্যাটা এইরকমই কম ছিল, তারপরে মানুষ ভাবতে পারিনি, হুহু করে সংখ্যাটা বেড়ে গেছে।

গুজবে কান দেবেন না অযথা আতঙ্কিত হবেন না। বাড়িতে থাকুন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। সোমবার বিকেল পাঁচটা থেকে সাতাশ এ মার্চ রাত বারোটা পর্যন্ত কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের লকডাউন চলবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026