ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৮। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করে এবং ২৩টি রাজ্যে জারি করা হচ্ছে আংশিক বা পূর্ণ লকডাউন। কলকাতাতেও লকডাউন থাকবে ২৭ মার্চ পর্যন্ত। বন্ধ থাকবে ট্রেন পরিষেবারাজ্যে ৩১ মার্চ পর্যন্ত।
এক্সপ্রেস, মেল, লোকাল, প্যাসেঞ্জার ট্রেন ও মেট্রো রেল বন্ধ থাকবে শুধু ছাড় মালগাড়ির ক্ষেত্রে ছাড় থাকবে। আন্তর্জাতিক বিমানও বাতিল করে দেওয়া হয়েছে। দেশে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা সর্বাধীক। ৭ জন এখনো পর্যন্ত মারা গেছে করোনা আক্রান্তে,যার মধ্যে মহারাষ্ট্রে ২ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। রবিবার ভারতে করোনা আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : জানুন কোন কোন দেশ সুরক্ষিত করোনা ভাইরাস থেকে?
দেশে ৭ মৃত্যুর মধ্যে মহারাষ্ট্রেই নোভেল করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুজরাতে মৃত্যু হয়েছে ১ জনের। রবিবার বিহারের পটনায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ বছরের এক ব্যক্তির, তার কিডনিতে সমস্যা ছিল বলে জানা যায়। এর আগে কর্ণাটক, দিল্লি ও পঞ্জাবে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
বিহারের পটনায় মৃত ব্যক্তি দু দিন আগে বিমানে কাতার থেকে কলকাতা হয়ে ফেরেন পটনায়। কলকাতা বিমানবন্দরে তিনি যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের সন্ধান করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…