টলিউড

Adrit Roy: মিঠাই নয়, নিজের অভিনয় জীবনের সেরা সহ-অভিনেত্রী হিসাবে শ্রাবন্তীর নাম বললেন ‘উচ্ছেবাবু’!

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়কদের মধ্যে আদৃত রায় একজন। ঘড়িতে রাত ৮টা বাজলে আদৃতকে আমরা রোজই টিভির পর্দায় দেখতে পাই। হ্যাঁ ঠিক ধরেছেন ‘মিঠাই’ ধারাবাহিকের সিদ্ধার্থ মোদক ওরফে উচ্ছেবাবুর চরিত্রে। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের এই নায়ক কেরিয়ারের শুরুটা কিন্তু করেছিলেন রুপোলি পর্দার সিনেমা দিয়ে। ‘নূর জাহান’ দিয়ে অভিনয় জগতে পা রাখা। এরপর একের পর এক সিনেমাতে অভিনয় করেছেন। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘লকডাউন’।

এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন অভিমন্যু মুখোপাধ্যায়। এই ছবিতে শ্রাবন্তীর সহ-অভিনেতা হিসাবে দেখা গিয়েছে আদৃত রায়কে। লকডাউনের স্ক্রিনিং এর দিন নিজের কো-স্টার শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ আদৃত। এই দুই জনের অনস্ক্রিন কেমিস্ট্রি লকডাউন ছবির ট্রেলারেই নজর কেড়েছিল। সিনিয়র এই নায়িকাকে নিয়ে সকলের প্রিয় আদৃত এক সংবাদমাধ্যমে বললেন, ‘শ্রাবন্তীদি সেরা, কোস্টার হিসাবে এইটুকুই বলব’। তাঁকে পালটা বলা হয়েছিল, এটা শুনলে অন্য সহ অভিনেত্রীরা কিন্তু তাঁর ওপর রাগ করতে পারেন।

তবে এই প্রশ্ন শোনার পরও নিজের স্টেটমেন্ট থেকে সরে আসেননি আদৃত। বরং সংবাদমাধ্যমে তিনি উলটে বলেন- ‘অন্যরা রাগ করলে তিনি কী করবেন। উনি সত্যিই বেস্ট… আর শ্রাবন্তীদির সঙ্গে কাজ করবার অভিজ্ঞতা খুবই দুর্দান্ত। খুব অল্প দিন তিনি শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছেন। কিন্তু এই কয়েকটা দিনেই তিনি খুব আনন্দ করে কাজ করেছেন, গান-বাজনা করেছেন, এমনকি একসঙ্গে খাওয়া-দাওয়া করেছেন। এমনকি তিনি জানিয়েছেন তাঁর গিন্টুদি ওরফে শ্রাবন্তীর বাড়ি থেকে পোলাও, চিকেন সব আসতো। খাবার আসতো তারপরেই অভিনেত্রী সকল কোস্টারদের নিজের মেক-আপ রুমে ফোন করে সকলকে ডাকতেন, শ্যুটিং এ তিনি ছাড়াও বাকিরাও সবাই খুব ভালো সময় কাটিয়েছেন। তারপরেই সংযোজন করে অভিনেতা বলেন,’আমার জীবনের সবচেয়ে সেরা সহ-অভিনেত্রী ‘।

গত শুক্রবার সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘লকডাউন’। আদৃত-শ্রাবন্তী ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোহম-রাজনন্দিনী, এবং ওম-মানালি। পুরোদস্তুর থ্রিলারে মোড়া এই ছবির কাহিনি। গত বছর হঠাৎ করে লকডাউন ঘোষিত হওয়ার পর মানুষের পরিবর্তিত জীবন আর মানুষের বদলে যাওয়া সাইকোলজি এবং আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে এই সিনেমার চিত্রনাট্য। শুরু থেকে তিনটি ভিন্ন কাহিনি একসঙ্গে এগিয়ে চলবে, তবে ছবির শেষে সেগুলি কিভাবে মিলে যাবে তাই দেখানো হবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026