শৈশবে ফিরে যেতে কে না চায়। ছোট থাকলে বড় হতে চায় সকলে তবে যেই শৈশব ভুলে বড় হতেই তখনই মনে হয় ছোটবেলাটাই বেশ ভালো ছিল। আসলে মানুষের জীবনের সবচেয়ে মনে রাখার মতো সময় হল শৈশবের। এই সময়ে জীবনের নানান মুহূর্ত স্মৃতি হয়ে থাকে। তাইতো বার বার ফিরে যেতে মন চায় সেই শৈশবের সময়টাতে। তাই তো ছোটবেলার তেমনই কিছু ছবি শেয়ার করেছেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী।
এই অভিনেত্রী বাংলা টেলিভিশন জগতের অতিপরিচিত মুখ তিনি। বাংলা ছবি আর টেলিফিল্মেও কাজ করেছেন। সম্প্রতি নিজেই অভিনয় শেখাচ্ছেন। হ্যাঁ ঠিক ধরেছেন ইনি আর কেউ নন, সকলের প্রিয় কনীনিকা বন্দোপাধ্যায়।৷ সোমবার থেকে স্টার জলসাতে আসতে চলেছে তাঁর নতুন ধারাবাহিক ‘আয় তবে সহচরী’। অভিনেত্রী এখন নিজে এক ফুটফুটে কন্যা সন্তানের মাও আছেন। প্রায়শই মেয়ের ছবিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার নিজের মেয়ের ছবি বা কাজের ছবি না। বরং নিজের শৈশবকালের একগুচ্ছ ছবি শেয়ার করলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সত্যি কথা বলতে গেলে নিজের স্মৃতির পাতা থেকে উঠে আসা ছবিগুলি সত্যিই যে কারওর জিয়া নস্ট্যালজিয়া করে দেবে। কি সেই ছবি দেখুন একনজরে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী নিজের পরিবারের মা-ঠাকুমাদের সঙ্গে পোজ় দিয়েছেন ছোট্ট কোনি। অন্য একটি ছবিতে স্কুলের পোশাকে দুই বোন কনীনিকা আর ঋত্বিকা।
আর তৃতীয় ছবিতে একটি লাল পোশাকে আর চতুর্থ ছবিতে শাড়ি পড়ে একটি মাঠে কনীনিকা একাই পোজ় দিয়েছেন, সম্ভবত স্কুলের কোনও অনুষ্ঠানের। এই ছবি প্রথমে দেখলে আপনি সহজে চিনতেই পারবেন না। ছবিগুলি পোস্ট করে কনীনিকা তাঁর দর্শক আর অনুগামীদেএ উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, “বলো তো কে?” উত্তরে অভিনেত্রী মধুমিতা সরকার লিখেছেন, “কোনি দি জুনিয়র”। ছবি পোস্ট হতেই অসংখ্য অনুগামী ভালোবাসা আর কমেন্টে আসতে শুরু করেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
সম্প্রতি ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে মাঝবয়সি এক গৃহবধূ সহচরী সেনগুপ্তর চরিত্রে অভিনয় করবেন কনীনিকা। কনীনিকা ওরফে সহচরীর স্বপ্ন লেখাপড়াত্ব গোল্ড মেডেলিস্ট হবেন। সংসার সামলে অনেক বয়সে এসে ভর্তি হন কলেজে। নিজের স্বপ্নপূরণের যে কোনও বয়স হয় না, সেটাই দেখানো হবে ধারাবাহিকে। আরও একটি বিষয় এই মেগাধারাবাহিকে দেখানো হবে শাশুড়ি-বউমার এক দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেয়ের জন্মের পর বেশ কিছুমাস অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কনীনিকা। তারপর আবার এই মেগা ধারাবাহিক দিয়ে ফিরলেন।
অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়ের এই নতুন সফরে ভারতবার্তার টিম থেকে অনেক অনেক শুভেচ্ছা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…