বিনোদন

Sandipta Sen: মা সারদা নয় বরং মডার্ন নারীর বেশে সন্দীপ্তা, পুজোর আগেই বিশেষ চমক অভিনেত্রীর!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্দীপ্তা সেন। সন্দীপ্তা ২০০৮ সালে ‘দুর্গা’ সিরিয়াল দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। এরপর একের পর হিট ধারাবাহিকে আকে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০২০ সালে ধারাবাহিকে ব্রেক নিয়ে করোনা পরিস্থিতি সামাল দিয়ে করুণাময়ী রাসমনি উত্তরপর্বে মা সারদা হয়ে ফিরেছেন সন্দীপ্তা সেন।

রানিমার ‘ছোট ঠাকুর’ গদাধরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার কাহিনিই এবার উঠে আসবে এই ধারাবাহিকে। সঙ্গে সারদামণির সঙ্গে হবে ‘বহু প্রতীক্ষিত মিলন’। মা সারদার ভূমিকায় অভিনয় করতে পেরে সন্দীপ্তা যে একটা আলাদা অনুভূতি অনুভব করছেন। ইতিমধ্যে সারদামনির চরিত্রে দেখতে পেয়ে মা কাকিমারাও বেশ খুশি অভিনেত্রীর হাসি, টানাটানা চোখ আর অভিনয় দক্ষতা সকলকেই আকর্ষিত করেন। সন্দীপ্তার অভিনয় এই ধারাবাহিকের টিআরপি বেশ ভালো।

এবার পর্দার মা সারদা আজকের মর্ডান নারী। হ্যাঁ পুজোর আগে নতুন একটি মিউজিক ভিডিয়োতে অভিনয় করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আর এই নতুন গানের নাম ‘মডার্ন নারী’। এই গানের মাধ্যমে সন্দীপ্তা আধুনিক যুগের নারীদের ইতিকথা তুলে ধরবেন তিনি। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই গানের মধ্যে কিছুটা ব্যঙ্গ মিশিয়ে আজকের দিনে নারীদের সমস্যার কথা তুলে ধরা হয়েছে। সন্দীপ্তাকে বিভিন্ন রূপে দেখা যাবে এই গানে।

তিন ধরনের লুকে গানে দেখা পাওয়া যাবে অভিনেত্রীর। প্রথমে লাল পেড়ে সাদা শাড়ি পরে সাবেকি সাজে,এরপর শিফন শাড়ি এবং ডেনিম জ্যাকেটে। আর গানের শেষে রয়েছে দুর্গাপুজোর আমেজ নিয়ে সাজ। এর এই বাংলা গানের কিছুটা অংশ জুড়ে রয়েছে র‍্যাপ। নতুন ‘মডার্ন নারী’ গানে কণ্ঠ মিলিয়েছেন উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় এবং গানটি লিখেছেন অদিতি বসু। এই গানের ভিডিয়োটি পরিচালনা করেছেন দীপাঞ্জন রায়। কবে আর কোথায় আসছে এই গান? ৬ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন মুক্তি পাবে এই গান। ‘মিষ্টি দই আনলিমিটেড’-এর ইউটিউব চ্যানেলে এই দিন দেখা যাবে সন্দীপ্তা অভিনীত ‘মর্ডান নারী’। আর অপেক্ষা কিছুদিনের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026