বিনোদন

Ranbir Kapoor: বিশেষ দিনে নয়া অবতারে রণবীর! প্রথমবার সামনে এল ‘শামসেরা’

সদ্য ৩৯ তম জন্মদিন যোধপুরে নিজের বান্ধবী আলিয়া ভাটের সাথে উদযান করলেন অভিনেতা রণবীর কাপুর। বলিউডের চকোলেট বয় হিসেবে খ্যাতি তাঁর। ‘সাওয়ারিয়া’ সিনেমাতে রণবীরের সেই লুকে ঘায়েল হয়েছিলেন আট থেকে আশি। আজ ও হাজার মহিলা অনুরাগীর ক্রাশ তিনি। তবে এবারে নিজের জন্মদিনের দিন যে লুকে তিনি সামনে এলেন তা অনুরাগীদের শুধু চমকেই দেয়নি, তা হু হু করে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। রণবীরের ৩৯ তম জন্মদিনে তাঁর আগামী ছবি ‘শামসেরা’ ছবির প্রথ। ঝলক সামনে আনলেন যশ রাজ ফিল্মস। এটাই হয়তো অভিনেতার উপহার।

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কাঁধ ছাপানো খোলা চুল, সারা মুখ জুড়ে আঁচড়ের দাগ সঙ্গে চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে এ যেন সম্পূর্ণ অচেনা রণবীর সকলের সামনে। সারা পোস্টার জুড়ে থাকা গোধূলি বেলার আলোর রঙের ছটা রণবীরের চোখে মুখে এসে পড়েছে এক লহমায়। আর রণবীরের দৃষ্টি হয়ে উঠেছে আরো রহস্যময়। বলা বাহুল্য, এত বছরের রণবীরের চিরাচরিত সিনেমার লুক থেকে পুরোপুরি ভিন্ন এই লুক। তবে ‘শামসেরা’ অর্থাৎ অভিনেতার সম্পূর্ণ মুখ দেখা যায়নি এই পোস্টারে। রয়েছে স্রেফ মুখের কিছুটা অংশ। আর তাতেই ছক্কা হাঁকালেন অভিনেতা। এই পোস্টারের এক কোণায় লেখা ‘আ লেজেন্ড উইল রাইজ’ যার বাংলা তর্জমা অর্থ দা প্রকাশ্যে আসতে চলেছে এক কিংবদন্তি।

রণবীর ছাড়াও ‘শামসেরা’-তে রয়েছেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত এই সিনেমার সিনেমাতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। এই দিন সিনেমার তারিখ ও ঘোষণা হয়েছে। করণ মালহোত্রা পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২২ সালের ১৮ মার্চ। এই ছবির বাজেট প্রায় ১৫০ কোটির কাছাকাছি। প্রসঙ্গত ২০২০ সালে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিও করোনা অতিমারির কারণে সেসব পরিকল্পনা বাতিল করা হয়। তবে কোভিড পরিস্থিতি কিছুটা শিথিল হতে সিনেমাহলের দরজা খুলতেই একের পর এক সিনেমা হল খুলছে।

২০১৮ সালে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে রণবীর জানিয়েছিলেন ‘শামসেরা’ শুধুমাত্র এক ডাকাত কিংবা ডাকাতদলের দুর্ধর্ষ অভিযানের গল্প নয় তাঁর কাছে। এই সিনেমা পরাধীন ভারতে ব্রিটিশ অত্যাচার এবং শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও মাথা তুলে দাঁড়ানোরও এক গল্প কাহিনি। বাণী কাপুর বলেছিলেন, “তাঁরা ‘খলনায়ক’ এর মতো ছবি দেখে বড় হয়েছেন। এই ছবিটি তাঁকে সে রকম একটা অনুভূতি দিচ্ছে। ছবিটা একেবারেই আলাদা। করণ মেহেতার ‘অগ্নিপথ’ তাঁর খুব ভাল লেগেছে। ওঁ জানে আবেগকে কতটা ধাক্কা দিতে হয়। ‘শমশেরা’ -র একটা অংশ হতে পেরে তিনি সত্যিই খুশি। 

উল্লেখ্য, ২০১৮ সালে ‘সঞ্জু’-র মুক্তির পর ‘শামসেরা’-র মাধ্যমেই দীর্ঘ চার বছর পর ফের বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন রণবীর কাপুর। এছাড়া অভিনেতার হাতে আছে আরো এক বিগ প্রজেক্ট। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর আর আলিয়া একসাথে অভিনয় করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026