দেশ

Ratan Tata Successors: কে হবেন টাটা সাম্রাজ্যের উত্তরাধিকারী? টাটা পরিবারেরই কেউ নাকি অন্য কেউ?

উৎসবের আবহে বুধবার রাতে এসেছিল সেই খারাপ খবর। মুম্বাইয়ের ক্যান্ডি ব্রিচ হাসপাতালে ৯ অক্টোবর রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। চলতি সপ্তাহে রুটিন চেকআপ করার সময় বয়সজনিত সমস্যায় জর্জরিত হয়ে হাসপাতালে ভর্তি হন রতন টাটা। কিন্তু বুধবার সমস্যা বাড়তে থাকায়, তাকে আই সি ইউ-তে স্থানান্তর করা হয়। একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে টাটা গ্রুপের তরফ থেকে, রতন টাটার মৃত্যুর খবর সামনে আনা হয়েছে। তবে তার মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে স্বাভাবিকভাবেই।

এক্ষেত্রে সবার আগে যার নাম উঠে আসছে তিনি হলেন নোয়েল নোভেল টাটা। তবে তার সঙ্গে রতন টাটার সম্পর্ক কি? তিনি কিভাবে হয়ে উঠছেন এই বিশাল বড় সাম্রাজ্যের উত্তরাধিকারী? সম্পর্কে কিন্তু রতন টাটার সৎ ভাই তিনি। টাটা সনসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সেরকমই কিছু উঠে আসছে। প্রায় ৪০ বছর ধরে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি একাধিক টাটা গ্রুপ কোম্পানিজের বোর্ডে রয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হল – ট্রেন্ট-এর চেয়ারম্যান, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস অ্যান্ড টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং টাটা স্টিল ও টাইটান কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

বোর্ড অফ স্যার রতন টাটা, এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের ট্রাস্টি পদে আসীন আছেন তিনি। ২০১০ সালের অগাস্ট মাস এবং ২০২১ সালের নভেম্বর মাসের মধ্যবর্তী সময়কালে টাটা গ্রুপের ট্রেডিং এবং ডিস্ট্রিবিউশন শাখা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেই ছিল নোয়েল টাটার শেষ একজিকিউটিভ অ্যাসাইনমেন্ট। তাঁর তত্ত্বাবধানে সংস্থা প্রচুর অগ্রগতির সাক্ষী থেকেছে।

তার সময়কালে সবথেকে বেশি উন্নতি দেখেছে টাটা গ্রুপ। ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের টার্নওভার থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারের টার্নওভার পর্যন্ত নিয়ে গিয়েছেন তিনি টাটা গ্রুপকে। টাটা ইন্টারন্যাশনালের পাশাপাশি ট্রেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন নোয়েল টাটা। আর ঠিক সেই কারণেই, এবারে টাটা গ্রুপের মাথায় বসার সবথেকে বড় সম্ভাবনা তারই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026