কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। কিন্তু আপনার যদি রেশন কার্ড থাকে, তাহলে সরকারের থেকে আরও সুবিধা পেতে চলেছেন আপনি। এই পুজোর মরশুমে পশ্চিমবঙ্গ সরকার চাল গমের পাশাপাশি বিশেষ সুবিধা দিতে চলেছে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পশ্চিমবঙ্গ সরকারের রেশন সংক্রান্ত এই বিশেষ স্কিম ৬ অক্টোবর, ২০২৪ থেকে শুরু হবে। এই অফার শেষ হবে আগামী ৬ নভেম্বর, ২০২৪। এই অফারটি বৈধ যাদের ডিজিটাল রেশন কার্ড আছে বা যাদের বিশেষ অন্তদোয় অন্ন যোজনার (AAY) কার্ড আছে। এই বিশেষ পুজো স্কিমে চাল ও গমের পাশাপাশি ময়দা ও চিনি পাওয়া যাবে রেশন মাধ্যমে। এই রেশন থেকে ৩০ টাকা কেজি দরে ময়দা ও ৩২ টাকা কেজি দরে চিনি পাওয়া যাবে। মূলত উৎসবের মরশুমে সরকার গরীব পরিবারকে সহায়তা করতে এই স্কিম এনেছে।
মূলত AAY কার্ড নিম্ন আয়ের পরিবারকে দেওয়া হয়। এই কার্ডে পুজোর জন্য ময়দা ও চিনি যোগ করা হয়েছে। এই অতিরিক্ত সুবিধা পেতে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটস্থ রেশন ডিলারের কাছে পৌঁছে যান। আর অবশ্যই মনে রাখবেন যে এই স্কিম ৬ নভেম্বর অব্দি বৈধ। তাই তার আগে পুজোর আবহে সরকারের এই বিশেষ স্কিমের সুযোগ গ্রহণ করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…