দেশ

Train Timetable: ১ জানুয়ারি থেকে বদলে যাবে ভারতের সমস্ত ট্রেনের সময়সূচি, সঙ্গেই আসছে নতুন বন্দে ভারত

১ জানুয়ারি থেকে এবারে ভারতের ট্রেন চলাচলের সময় পুরোপুরি ভাবে পরিবর্তিত হয়ে যেতে চলেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে চালু করার ট্রেনের নতুন সময়সূচী তিন মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। বরেলি থেকে মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস, সাহারানপুর প্রয়াগ রাজ বন্দে ভারত এক্সপ্রেস এবং অন্যান্য বেশ কিছু ট্রেনের সময়সূচী পরিবর্তিত হতে চলেছে। এর পাশাপাশি মিরাট থেকে লখনউ বন্দে ভারত এক্সপ্রেস এর সময় পরিবর্তিত হতে চলেছে বলে জানা যাচ্ছে। রেলওয়ে প্রতিবছর ১ জুলাই থেকে ট্রেনের নতুন সময়সূচী পরিবর্তন করে থাকে। এবার জুলাইয়ে নতুন সময়সূচি প্রকাশ করা হয়নি। এই সময়ের মধ্যেই বরেলি হয়ে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছিল। এছাড়াও লখনৌ রেললাইনে বেশ কিছু নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পুরনো সময়সূচীতে নতুন এবং উৎসব বিশেষ ট্রেনগুলিকে সমন্বয় দেওয়ার কারণে বিলম্ব বাড়ানো হয়েছে। বরেলি মুম্বাই বন্দে ভারত স্লিপার সপ্তাহে তিনদিন এবং সাহারানপুর প্রয়াগরাজ বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চলবে। এই ট্রেন গুলিকে নতুন সময়সূচিতে স্থান দেওয়া হবে বলে জানা গিয়েছে। রেলওয়ে সমস্ত অঞ্চল এবং বিভাগে অমৃত ভারত এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিচালনা ও পর্যালোচনা করেছে। ট্রেনের বিলম্বের সমাধান করেছে ভারতীয় রেল। সেই কারণেই, ১ জুলাই এবং পরে ১ অক্টোবর পর্যন্ত সময়সূচি প্রকাশ করা হয়নি। তবে আগামী ১ জানুয়ারি থেকে এটা কার্যকর হবে।

কুয়াশার কারণে ভারতীয় রেল ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪টি নিয়মিত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ২৮টি ট্রেনের ফ্রিকোয়েন্সি কমানো হয়েছে এবং এই সমস্ত ট্রেনের নিয়মিত কার্যক্রম এখন নতুন সময়সূচিতে ১ থেকে ৭ ফেব্রুয়ারি থেকে আবারো শুরু হবে। পুরনো টাইম টেবিলে সামঞ্জস্য করা নতুন ট্রেনের সময় পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026