টেক বার্তা

Royal Enfield Upcoming Bikes: নতুন বাইক কিনতে চান! খুব শীঘ্রই লঞ্চ হবে Royal Enfield-এর এই ৩ বাইক

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield। এই কোম্পানি আর কিছুদিনের মধ্যে লঞ্চ করতে চলেছে ৩ টি ব্র্যান্ড নিউ বাইক। আপনি যদি বাইক কেনার পরিকল্পনা করছেন, তাহলে আর কিছুদিন অপেক্ষা করে নিন। নতুন এই ৩ টি বাইক সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

১) Royal Enfield Goan Classic 350:

রয়্যাল এনফিল্ড তার জনপ্রিয় Classic 350 বাইকের নতুন ভেরিয়েন্ট Goan Classic 350 লঞ্চ করতে যাচ্ছে। এই নতুন মডেলে একাধিক আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে, যা বাইকটিকে নতুনভাবে চেনাবে। এতে রয়েছে সামনের দিকে নতুন হ্যান্ডেলবার, হোয়াইটওয়াল টায়ার, এবং উন্নত আর্গোনোমিক্স। এই আপডেটগুলির মাধ্যমে বাইকটি আরও আকর্ষণীয় এবং আরামদায়ক হয়ে উঠবে।

২) Royal Enfield Classic Twin 650:

অন্যদিকে, Classic 650 Twin বাজারে আসার অপেক্ষায় রয়েছে। এটি একটি রেট্রো ডিজাইনে তৈরি হবে, যা ইতিমধ্যেই ভারতে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এতে নতুন রাউন্ড LED হ্যাডল্যাম্প, সিঙ্গেল পিস সিট, এবং ক্রোম ডিটেলিং সহ একাধিক ফিচার যুক্ত করা হবে। এর শক্তিশালী ইঞ্জিন হাই পারফরমেন্সের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যা বাইকপ্রেমীদের জন্য আকর্ষণীয় হবে।

৩) আপডেটেড RE Classic 350:

RE Classic 350 বাইকটিও শীঘ্রই আপডেট করা হবে। যদিও এতে বড় পরিবর্তন দেখা যাবে না, তবে নতুন গ্রাফিক্স এবং কিছু অতিরিক্ত ফিচার যোগ করা হবে। ইঞ্জিনে কোনো পরিবর্তন না এলেও নতুন রঙের অপশন পাওয়া যাবে, যা গ্রাহকদের আকর্ষণ বাড়াবে। এই নতুন মডেলগুলো রয়্যাল এনফিল্ডের ঐতিহ্যকে বজায় রেখে প্রযুক্তির নতুনত্ব নিয়ে আসবে। বাইকপ্রেমীরা নিশ্চিতভাবেই এই বাইকগুলির অপেক্ষায় রয়েছেন, যা তাদের রাইডিং অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দেবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026