সহজ করা হলো আধার কার্ড সংশোধনের পদ্ধতি। কোন ডকুমেন্ট ছাড়াই এবার থেকে আধারের ছবি, বায়োমেট্রিক্স, রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও ইমেল সবই আপডেট করা যাবে অনায়াসে। ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া এক ট্যুইটের মাধ্যমে মাধ্যমে জানিয়েছে, আধার সংক্রান্ত যে কোন আপডেট করতে এবার থেকে আর কোন ডকুমেন্ট লাগবে না।
এবং এই আপডেট করা যাবে নিকটবর্তী আধার কেন্দ্রে। সেক্ষেত্রে শুধু নিজের আধার কার্ডটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। যদিও এর আগে এক ট্যুইটে ইউআইডিএআই জানিয়েছিল যে আধার আপডেটের জন্য ডকুমেন্ট থাকা জরুরী। প্রসঙ্গত, আধার হলো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। ১২ সংখ্যার এই নাম্বারটি ইউআইডিএআই ভারতের প্রত্যেক নাগরিককে প্রদান করে।
আধার পেতে গেলে আবেদনকারীকে নিজের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক সমস্ত বিবরণ জমা দিতে হয়। বায়োমেট্রিক বলতে আঙ্গুলের ছাপ, চোখের রেটিনার ছবি ইত্যাদি বোঝায়।
আবেদনকারীর জন্ম তারিখ, জন্মস্থানের বিবরণ, মোবাইল নাম্বার ও ইমেল আইডির প্রয়োজন হয় আধার কার্ডের জন্য। ইউআইডিএআই-এর ওয়েবসাইট uidai.gov.in-এ গিয়ে অথবা নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড বানানোর সুবিধা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…