নিউজ

নরেন্দ্র মোদীর জন্য বন্ধ করলো এই পরিষেবা! কড়া বার্তা ইসলামাবাদের

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাক সংঘাতের পরিবেশ থেকে বেরিয়ে আসার কোনরকম মনোভাব প্রকাশ করলো না ইসলামাবাদ। সম্প্রতি আমেরিকা সফরের জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছিল নয়াদিল্লি। তবে কোন ইতিবাচক সাড়া মেলেনি পাকিস্তানের পক্ষ থেকে।

পরে ভারতীয় দূতাবাসের অনুরোধ খারিজ করে সে দেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, ‘ভারতীয় দূতাবাসকে জানিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর বিমান পাকিস্তানের আকাশপথ দিয়ে যেতে পারবে না।’

এমন ঘটনা অবশ্য এই প্রথম ঘটলো এমনটা নয়, এর আগেও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি ইসলামাবাদ।

জম্মু-কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গত ফেব্রুয়ারি মাসে বালাকোটের জঙ্গিঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার হামলার পর আকাশপথে ভারতীয় বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর আবার নতুন করে ভারত-পাক সম্পর্কে অবনতি ঘটেছে। আংশিক বিমান চলাচল চালু রাখলেও বারবার অসহযোগিতার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026