গতকাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর আজ আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকে বসছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে নিউ দিল্লির নর্থ ব্লকে এই বৈঠক শুরু হওয়ার কথা। অমিত শাহের সাথে এটাই মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বৈঠক।
সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি, বকেয়া টাকা, রাজ্যের নাম পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে। তবে সারদা মামলায় আইপিএস রাজীব কুমারের গ্রেপ্তারির সম্ভাবনা তৈরী হতে মূখ্যমন্ত্রীর পর পর প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসার সিদ্ধান্তে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
এর আগে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছেন বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় অমিত শাহের পথযাত্রার পরই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা ঘটলে অমিত শাহকেই মূল অভিযুক্ত বলে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এই বৈঠককে কেন্দ্র রাজ্য সুসম্পর্ক স্থাপনের প্রয়াস হিসেবেই দেখাতে চাইছেন রাজ্যের শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠককে প্রশাসনিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তবে এই নিয়ে বিরোধীরা অবশ্য তৃণমূল ও বিজেপি দুই দলকেই বিঁধতে ছাড়ছেন না। খোদ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এই বৈঠকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…