জীবনযাপন

প্লাস্টিকের পাত্রে গরম চা হয়ে উঠছে বিষাক্ত খাবার! সাবধান হন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : রাস্তার ধারের কোনো চা এর দোকানে চা খেলে সাধারণত প্লাস্টিকের কাপে দেওয়া হয় সেই চা। কিছু ক্ষেত্রে কাগজের কাপে বা কাঁচের গেলাসে। চিকিত্সকদের মতে, প্লাস্টিকের কাপে চা খাওয়া একেবারেই ঠিক নয়। এর থেকে স্বাস্থ্য সংক্রান্ত নানা বিপদ হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। জেনে নিন বিস্তারিত-

চিকিৎসকরা বলছেন, এই প্লাস্টিকের কাপে চা খাওয়া বা এমন প্লাস্টিকের সামগ্রীতে কোনো গরম তরল খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ থেকে অনেক জটিল জটিল রোগের সৃষ্টি হতে পারে। এর থেকে হার্ট, কিডনি, লিভার, ফুসফুস এবং ত্বক মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি, স্তন ক্যানসার হওয়ার আশঙ্কাও থাকে। পুরুষদের ক্ষেত্রে শুক্রানু কমে যাওয়ার আশঙ্কা থাকছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

গবেষকরা বলছেন, প্লাস্টিকের মধ্যে থাকা বিসফেনল-এ নামের টক্সিক এক্ষেত্রে বড় ঘাতক হিসেবে কাজ করছে। গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে ওই রাসায়নিক খাবারের সঙ্গে মিশছে। প্লাস্টিকের কাপ বানাতে সাধারণত যে যেব উপাদান ব্যবহার করা হয়, সেগুলি বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে ক্লান্তি, হরমোনের ভারসাম্যতা হারানো, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়াসহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গবেষকদের মতে, এই প্লাস্টিকের কাপ তৈরি করতে ব্যবহৃত পলিভিনাইল ক্লোরাইডকে নরম করা হয় থ্যালেট ব্যবহার করে। আর এই থ্যালেট শরীরে নিয়মিত ঢুকলে শ্বাসকষ্ট, স্থূলতা, টাইপ ২ ডায়াবিটিস, অটিজমের মতো অসুখে আক্রান্ত হতে বেশি সময় লাগেনা। তাই প্লাস্টিকের কাপে চা বা অন্য কোনো গরম পানীয় খাওয়ার ক্ষেত্রে সচেতন হন আরও বেশি।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026