অফবিট

এবার হাঁটা চলার মাধ্যমে মোবাইল চার্জ করুন, জানুন কিভাবে!

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস: বর্তমান সমাজে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। মোবাইল ছাড়া আমরা আমাদের একটা দিনও কল্পনা করতে পারিনা। ঘড়ি থেকে শুরু করে ক্যালেন্ডার সব কাজই এখন মোবাইলেই সম্ভব। এছাড়াও মেইল পাঠানো, নানা রকম পড়াশোনা মোবাইলেই হয়। দৈনন্দিন জীবনের সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত।

সুতরাং এই মোবাইলে যদি চার্জ না থাকে তাহলে সেটি হতাশার বিষয়। তবে আর নয়, এবার পাওয়ার ব্যাঙ্ক ছাড়াও মোবাইল চার্জ করা সম্ভব।

সম্প্রতি এমন এক আবিষ্কার লক্ষ্য করা গেছে যাতে শুধুমাত্র আপনি হেঁটে হেঁটেই মোবাইল চার্জ করতে পারবেন। এই আবিষ্কারটি করেছে ১৯ বয়সী দুই বালক। তাদের নাম হল মোহক ভাল্লা ও আনন্দ গঙ্গাধারণ। এরা দুজনেই দিল্লিতে বসবাস করে।
আর কিছুদিন অপেক্ষা করার পরই আমরা হয়তো এই আবিষ্কারটি হাতে পেয়ে যাবো।

তারা যখন দশম শ্রেণীতে পড়তো তখনই তারা কিছু নতুন করার কথা ভেবেছিল। এবং তখন তাদের মাথায় এই আবিষ্কারের কথা আসে। আর এই আবিষ্কারের প্রথম মডেল তৈরি করতে তাদের সময় লেগেছিল মাত্র তিন মাস। মডেলটিতে তারা কিছু সমস্যা দেখতে পায় এবং সমস্যা গুলি তারা সমাধান করে ফেলে। তারা এটাও জানিয়েছেন যে সাধারন চার্জারে মোবাইল চার্জ দিতে যতটুকু সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে এই চার্জারটির মাধ্যমে মোবাইল চার্জ করা সম্ভব।

এই যন্ত্রটি ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন পদ্ধতিতে কাজ করে। এই যন্ত্রটির অবস্থান হল গোড়ালির নীচে।
এই চার্জার এর দুটি অংশ। ডায়নামো ও বাফার। আমরা যখন হাঁটাচলা করি তখন আমাদের গোড়ালিতে চাপ সৃষ্টি হয় ।এবং তার ফলে যে শক্তি উৎপন্ন হয় তা ডায়নামো কে ঘুরতে সাহায্য করে। ডায়নামো ঘুরলে একটি বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে যা মোবাইল চার্জ করতে সক্ষম।

তাদের তৈরি করা এই চার্জারটির আকার অনেকটা বড়ো।ফলে সেটি পায়ে পড়তে অসুবিধা দেখা দেবে।এর দামটাও অনেক বেশি। এই অসুবিধা নিয়ে তারা চিন্তা-ভাবনা করছে। খুব তাড়াতাড়ি এই চার্জার বাজারে আসতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026