ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আজকাল, দিনের বেশিরভাগ সময়ই আমাদের অনেকেরই মোবাইল, ল্যাপটপে মুখ গুঁজে কাটে। আমরা সারাদিন মোবাইল, ল্যাপটপে ভর করে ভার্চুয়াল দুনিয়ায় ঘুড়ে বেড়াই। কিন্তু প্রিয় এই মোবাইল, ল্যাপটপে অতিরিক্ত সময় যারা কাটাচ্ছে তাদের জন্য আছে একটি দুসংবাদ। সম্প্রতি একটি গবেষণার ফলে জানা গেছে যে, দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করার ফলে আমাদের চেহারার সৌন্দর্যহানি হয়ে চেহারায় বার্ধক্যের ছাপ এনে দেয়।
সম্প্রতি নিউইয়র্কের একটি বিখ্যাত ম্যাগাজিন এর একটি কলামে বলা হয়েছে একথা। সেখানে সার্জন ডঃ আলবার্ট উ বলেছেন যে, যারা সারাদিন ঝুঁকে মোবাইল ঘাটে বা ল্যাপটপে কাজ করে, তাদের ঘাড়ের অবস্থান এমন জায়গায় থাকে যে সারাক্ষণ মাথা নিচের দিকে ঝুঁকে যেতে থাকে। ফলে দ্রুত ত্বকে বলি রেখা দেখা দেয়।
তিনি আরও উল্লেখ করেন, এপর্যন্ত তিনি এধরনের সমস্যা জনিত ৫৫ হাজার রোগী পেয়েছেন এবং এমন রোগীর সংখ্যা প্রতিবছর ৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন আগের তুলনায় নিজেদের সৌন্দর্য নিয়েও অনেক বেশি সচেতন। তাই সেই সৌন্দর্য ধরে রাখতে হলে পরিমিত স্মার্টফোন ব্যবহার করতে হবে, নিজের যত্ন নিয়ে থাকতে হবে একদম ফিট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…