নয়াদিল্লি: অযোধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার হাত ধরেই কার্যত শিলান্যাসের কাজ হয়। আর এবার অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কথা ভাবছে যোগী আদিত্যনাথ সরকার।
রাম ভক্তের সংখ্যা এ দেশে নেহাত কম নেই। শুধু দেশে নয়, বিদেশেও শ্রীরামচন্দ্রের ইতিহাস সকলের জানা। তাই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়ার পর সেখানে সারা বছর দেশ-বিদেশের ভক্তের সমাগম প্রচুর হবে বলে আশাবাদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই আদিত্যনাথ অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কাজ শুরু করে দিয়েছে।
জানা গিয়েছে, ২০১৭ সাল অযোধ্যায় একটি বিমানবন্দর তৈরীর কাজ চলছিল। সেই বিমানবন্দরটিকেই পুনর্নির্মাণ করে শ্রীরামচন্দ্রের নামকরণ করা হবে বলে আদিত্যনাথ জানিয়েছেন। আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হবে বলে সূত্রে খবর।
আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করতে লাগবে ৬০০ একর জমি। ৩৭৫০ মিটার লম্বা ও ৪৫ মিটার চওড়া হবে রানওয়ে হবে। ইতিমধ্যে যোগী আদিত্যনাথের সরকার বিমানবন্দরটিকে সম্প্রসারণ করার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। জেলা আধিকারিকরাও এ বিষয়ে একটি রিপোর্ট ইতিমধ্যেই পেশ করেছে। সুতরাং, রাম মন্দির তৈরি হওয়ার পাশাপাশি শ্রীরামচন্দ্র নামাঙ্কিত আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হওয়া শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…