বিনোদন

প্রয়াত সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর গ্রেফতারির পরে কী বলছে বি-টাউন?

বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর আশঙ্কাকে সত্যিতে রূপ দিয়েছে এনসিবি। রিয়া চক্রবর্তীর বাবা সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন,‘‘আমি নিশ্চিত, এর পরে আমার মেয়ের পালা।’’ সৌভিক চক্রবর্তী গ্রেফতার হওয়ার পরেই ইন্দ্রজিৎ চক্রবর্তী এই কথা বলেন। গত মঙ্গলবার ম্যারাথন জেরায় রিয়া চক্রবর্তী স্বীকার করেন যে তিনি মাদক নিতেন, রাখতেন এবং কিনতেন। এরপরেই বিভিন্ন প্রমাণসহ রিয়াকে গ্রেফতার করে এনসিবি। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে থাকবেন রিয়া চক্রবর্তী ও বাকি অভিযুক্ত বাইকুলার জেলে। কিন্তু এই সবের পরেও বলিউড কি বলছে? চলুন এক এক করে দেখে নিই।

সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে লেখেন, ‘কোনও কিছুই দৈবযোগে বা অদৃষ্টের জন্য হয় না। মানুষ কর্মের জোরে তার ভাগ্য তৈরি করে। এটাই কর্মফল।’’

শেখর সুমন লিখেছেন, ‘‘অপরাধ দমনের প্রথম পদক্ষেপ করা হল।’’

প্রযোজক প্রীতীশ নন্দী টুইটে লিখেছেন, ‘‘রিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ হয়নি। খুন? প্রমাণ নেই। খুনে প্ররোচনা? প্রমাণ নেই। ১৫ কোটি টাকা চুরি? প্রমাণ নেই তারও। তবে পড়ে থাকে কী? মাদক…’’

পরিচালক হনসল মেহতার টুইট, ‘‘এ বার #জাস্টিসফরগাঁজা ট্রেন্ড শুরু করা যাক।’’

অভিনেত্রী বিদ্যা বালান ইন্সটাগ্রামে, রিয়ার টিশার্টে লেখাটিকে তলে ধরে পোস্ট করেন, “গোলাপের রং লাল, ভায়োলেট নীল, এসো পুরুষতন্ত্রকে ধ্বংস করি, তুমি আর আমি”। শুধুমাত্র বিদ্যা বালান নয়, অনুরাগ কাশ্যপ, রাধিকা আপ্টে, সোনম কপূর, দিয়া মির্জ়া, সায়নী গুপ্তরা একই পোস্ট করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026