নিউজ

বড় সুখবর LPG গ্রাহকদের জন্য, এবার ৫৮৭ টাকাতেই আপনার বাড়ি পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে পুজোর পর সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। সরকারের এই সিদ্ধান্তে মধ্যবিত্তদের মুখে যে হাসি ফুটবে, তা বলার অপেক্ষা রাখে না।

আসলে করোনার সময় থেকেই কেন্দ্রীয় সরকার গ্যাসের উপর ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছিল। ভর্তুকি বন্ধ হয়ে যাওয়াতে অনেকটা বেশি টাকা দিয়ে প্রতি মাসে গ্যাস কিনতে হচ্ছিল মধ্যবিত্তদের। এবার পুজোর পর সরকার আবার পুরনো ভর্তুকি দেওয়ার নিয়ম ফিরিয়ে আনতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এলপিজিতে ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই দেশের অন্যান্য রাজ্যেও শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার।

সরকার যদি ভর্তুকি দেয় তাহলে আপনি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন মাত্র ৫৮৭ টাকায়। সরকারের পক্ষ থেকে পেট্রোলিয়াম কোম্পানির ডিলারদের প্রতি সিলিন্ডার পিছু ৩০৩ টাকা ভর্তুকি দেওয়া হবে। ইতিমধ্যেই ভর্তুকি ব্যবস্থা ফের চালু করার প্রস্তাব রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে। সূত্রের দাবি, আগামী মাস থেকে আগের মতোই ৩০৩ টাকা ভর্তুকি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এতে দেশের কোটি কোটি মানুষ অনেকটাই স্বস্তি পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026