ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতীয় নাগরিকদের জন্য বড় সুযোগ, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার পেয়ে যান প্রতি মাসে ১৮,৫০০ টাকা পেনশন, জানুন কিভাবে

সম্প্রতি মোদি সরকারের তরফ থেকে এদেশের প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে আসা হয়েছে একটি নতুন প্রকল্প যার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বায়া বন্দনা যোজনা। এই যোজনা অনুসারে, এদেশের প্রত্যেক প্রবীণ নাগরিক প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ পেনশন পেয়ে থাকবেন। ২০২০ সালের ২৬ মে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প শুরু করা হয়েছিল। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারছেন। যদি স্বামী স্ত্রী একসাথে ৬০ বছর বয়সের পরে এই প্রকল্পের সুবিধা নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে সেটা তারা করতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী বায়া বন্দনা যোজনা একটি সোশ্যাল সিকিউরিটি স্কিম, যার অন্তর্গত সুবিধাভোগীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ পেনশন পেয়ে থাকেন। কেন্দ্রীয় সরকারের সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে এলআইসি এই প্রকল্প চালিয়ে থাকে। স্বামী এবং স্ত্রী একসাথে ৬০ বছর বয়স পূর্ণ করার পরে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারছেন। এই প্রকল্পে বিনিয়োগ করার সর্বাধিক পরিমাণ ১৫ লক্ষ টাকা। এর আগে এই প্রকল্পের সর্বাধিক মূল্য ছিল ৭.৫ লক্ষ টাকা। এই প্রকল্পে বিনিয়োগ করলে ভারতের প্রবীণ নাগরিকরা তাদের সঞ্চিত টাকার উপরে একটা মোটা অংকের সুদ পেয়ে থাকেন।

যদি স্বামী এবং স্ত্রী একসাথে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেন এবং দুজনেই ১৫ লক্ষ টাকা করে বিনিয়োগ করেন তাহলে, সর্বমোট বিনিয়োগের পরিমাণ হবে ৩০ লক্ষ টাকা। এর উপরে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ৭.৪০ শতাংশ সুদ যোগ করা হবে। এর ফলে প্রতি বছরে ২,২২,০০০ টাকা সুদ পাওয়া যাবে এই বিনিয়োগ থেকে। এই সুদের অঙ্ক ১২ ভাগ করলে দাঁড়াবে প্রতিমাসে ১৮,৫০০ টাকা। এই টাকা প্রতি মাসে পেনশন হিসেবে পেতে পারবেন ভারতের বিনিয়োগকারীরা।

তবে আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্প কিন্তু সর্বাধিক ১০ বছর পর্যন্ত চলতে পারে। যদি আপনার গচ্ছিত অংকের পরিমাণ দশ বছরে একেবারে একই রকম থাকে, তাহলে আপনি প্রতি বছরে একই পরিমাণ সুদ পাবেন। তবে যদি আপনি গচ্ছিত অংক কিছুটা তুলে নেন তাহলে কিন্তু আপনার সুদের পরিমাণ আগের থেকে কমে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026