ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

NPS: গৃহবধূরা প্রতি মাসে পাবেন ৪৫ হাজার টাকা করে পেনশন, জানুন এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত

ভারতের একজন সাধারণ গৃহিনী কোন বেতন ছাড়াই সারা জীবন বাড়ি এবং পরিবারের যত্ন নিয়ে থাকেন। আর্থিকভাবেও স্বামীর উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকেন তিনি। একজন গৃহিনী কখনোই অবসর নিতে পারেন না, কিন্তু একটা সময় পর তার শরীর এতটা কাজ আর করতে পারেনা। একটা বয়সের পরে তার শরীর অক্ষম হয়ে পড়ে। বৃদ্ধ বয়সে তাদের ছোটখাটো প্রয়োজনের জন্য স্বামী বা সন্তানের উপরে নির্ভরশীল হতে হয়। তবে মহিলারা ষাট বছর বয়সের পরে মাসিক পেনশনের সুবিধা গ্রহণ করতে পারেন। ভারত সরকারের জাতীয় পেনশন ব্যবস্থা আপনাকে এর জন্য সাহায্য করতে পারে।

নিরাপদ বিনিয়োগ এবং গ্যারান্টিযুক্ত রিটার্নের জন্য আপনি ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে গৃহিণীরা তাদের স্বামীর অনুপস্থিতিতেও সচ্ছন্দ ভাবে জীবন যাপন করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে এই প্রকল্প বেশ ভালো রিটার্ন দিয়ে থাকে। একজন মহিলা নিজেদের অ্যাকাউন্ট এক শহর থেকে অন্য শহরে ট্রান্সফার করতে পারেন খুব সহজে। শুধু তাই নয় মেয়াদ পূর্তির পরিমাণ এবং রিটার্ন সম্পূর্ণরূপে করমুক্ত। ১৮ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই পেনশনের পরিমাণ বিনিয়োগের উপরে নির্ভর করবে। আপনি যদি ২৫ বছর বয়সে বিনিয়োগ করা শুরু করেন এবং প্রতি মাসে ১৫০০০ টাকা করে জমা করেন তাহলে ৬০ বছর বয়সে আপনি প্রায় ১.১২ কোটি টাকার একটি তহবিল তৈরি করে ফেলতে পারবেন। এই তহবিলের বার্ষিক ১০ শতাংশ রিটার্ন অন্তর্ভুক্ত থাকে। মেয়র পূর্তির সময় আপনি ৪৫ লক্ষ টাকা একক পেনশন পাবেন এবং বাকি টাকা আপনি প্রতিমাসে ৪৫ হাজার টাকা করে পেনশন পেতে থাকবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026