ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG-র পর এবার কি কমবে পেট্রোল-ডিজেলের দাম? জেনে নিন সম্পূর্ণ ডিটেইল

ভারত সরকার এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের জন্য নানা রকমের সুবিধা নিয়ে হাজির হচ্ছেন। আজকের দিনে সবথেকে বড় সমস্যা হলো গ্যাসের দাম। এই গ্যাসের দাম আজকের দিনে অনেকটাই সমস্যা হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য। কিন্তু, এবারে সাধারণ মানুষের জন্য একটা ভালো অফার নিয়ে এসেছে সরকার। যদি আপনারা এখন গ্যাসের দাম নিয়ে চিন্তায় থাকেন তবে আপনাদের জন্য আছে একটা দারুন খবর। এবারে আপনারা গ্যাসের দামে একেবারে ৪০০ টাকা ছাড় পাবেন। তবে সবাই যে ছাড় পাবেন সেরকম ব্যাপারটা না। এমনিতে গ্যাসের দাম ২০০ টাকা করে কমেছে। এখন দিল্লিতে আপনি ৯০৩ টাকায় ১৪.২ কেজি রান্নার গ্যাস পাচ্ছেন।

আপনাদের জানিয়ে রাখি, ভারত সরকার সবার জন্যই এখন একটা বিশেষ যোজনা নিয়ে হাজির হয়েছে যার নাম উজ্জ্বলা যোজনা। এই যোজনার অন্তর্গত যারা আছেন, তাদেরকে অতিরিক্ত ছাড় দিচ্ছে সরকার রান্নায় গ্যাসের ক্ষেত্রে। এই যোজনায় যারা নাম লিখিয়েছেন তারা আরো ২০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাচ্ছেন রান্নার গ্যাসের ক্ষেত্রে। সিটি গ্রুপ ইনকর্পোরেশনের মতে, রান্নার গ্যাসের দাম কমানোর জন্য ভারতের পদক্ষেপ মূল্যস্ফীতি কিছুটা হলেও কমাতে পারে। তার পাশাপাশি বড় উৎসব এবং নির্বাচনের আগে পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে পারে ভারত সরকার। অর্থনীতিবিদরা বলছেন গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের ফলে মূল্যস্ফীতির হার ৩০ বেসিস পয়েন্ট কমে যেতে পারে। অন্যদিকে টমেটোর দাম সেপ্টেম্বর মাসে কিছুটা কমার ফলে মূল্যস্ফীতির অংক ৬ শতাংশের নিচে রয়েছে। জুলাই মাসে মূল্যস্ফীতি ১৫ মাসের সব থেকে বেশি উচ্চতায় পৌঁছে ছিল। খুচরা মূল্য কমাতে এবারে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

খাদ্যের দাম কমিয়ে এবারে সাধারণ মানুষকে মুদ্রাস্ফীতি থেকে স্বস্তি দিতে চাইছে ভারত সরকার। গত কয়েকদিনে সরকার চাল, গম, পেঁয়াজ এবং অন্যান্য শস্য রপ্তানি নিষিদ্ধ করেছে যাতে ক্রমবর্ধমান দাম থেকে স্বস্তি পাওয়া যায়। চলতি বছরের শেষ প্রান্তিকে রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় সহ পাঁচটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা। ২০২৪ সালের প্রথম দিকে লোকসভা নির্বাচন হওয়ার কথা। এমন পরিস্থিতিতে আগামী সময়ে কোষাগার থেকে আরও অর্থ ব্যয় হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেই কারণেই আগামী দিনে পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে পারে ভারত সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026