রবিবার বোকারোতে নির্বাচনী জনসভায় যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তিনি আরও একবার স্পষ্ট করে দেন যে, যত সমালোচনায় হোক না কেন দেশ জুড়ে এনআরসি করাতে বদ্ধ পরিকর বিজেপি। ভোটের ফল যদি বিজেপির বিরুদ্ধেও যায় তবুও এনআরসি হচ্ছেই স্পষ্ট জানিয়ে দেন তিনি। এদিনের সভা থেকে ঘোষণা করেন, ‘বিজেপি কোন দিন রাজনীতির জন্য সুন্দর দেশ গড়ার লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না।’
জনতার উদ্দেশ্যে এদিন তিনি প্রশ্ন ছুঁড়ে দেন যে, ‘আমাদের দেশে কতজন বিদেশী এসে ঘাঁটি গেড়ে রয়েছে তার হিসেব জানা কি আমাদের অধিকার নয়! তা জানতে গেলে দেশেরই একাংশের থেকে কেন বিরোধিতা হবে?’ এরপরই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ‘ভোটের ফল যাই হোক না কেন, সারা দেশ জুড়ে এনআরসি হবে।’
এনআরসি-তে চিহ্নিত বিদেশীদের কোন ক্ষতি করা হবে না জানিয়ে তিনি এদিন জানান, ‘যারা যে দেশ থেকে ভারতে এসেছেন তাদের সেই দেশে ফিরে যেতে হবে। আমরা সেই দেশের সরকারের কাছে অনুরোধ করবো তাদের ফিরিয়ে দিতে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…