পুরুলিয়া : মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সমস্ত অভিযোগ, অসুবিধা নিজে শোনার জন্য চালু করেছিলেন ‘দিদিকে বলো’ কর্মসূচি। এতে সাধারণ মানুষের পক্ষে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে অনেক সুবিধা হয়েছিল। এবার ঠিক একই ধাঁচে পুরুলিয়ার পুলিশ সুপার চালু করলেন ‘এসপিকে বলো’ কর্মসূচি।
পুরুলিয়ার অধিবাসীদের সমস্ত সমস্যার কথা সরাসরি পুলিশ সুপারকে জানানোর জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছেন পুরুলিয়ার এসপি এস. সেলভামুরগন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এনাকে ফোন নয়, এনাকে করতে হবে হোয়াটস অ্যাপে মেসেজ। ৮৯৬৭১৭৭৬৬৬ এই নম্বরে হোয়াটস অ্যাপে মেসেজ করলেই সরাসরি তা এসপির কাছে চলে যাবে বলে জানানো হয়েছে।
নভেম্বরের ১৯ তারিখ থেকে ওই নম্বরটি চালু করা হলেও এখন ওই নম্বরটি পুরুলিয়ার সমস্ত থানায় ছড়ানো হচ্ছে। জানা যাচ্ছে এখনো পর্যন্ত ৩০ টি অভিযোগ জমা পড়েছে। এই বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন যেকোনো ছোট বড় সমস্যা জেলার মানুষ তাকে সরাসরি যাতে জানাতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এতে করে জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে বলেই বিশ্বাস তার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…