নিউজ

সরকার না পারলে ধর্ষকদের জনগনের হাতে তুলে দিক, সংসদে বললেন জয়া বচ্চন

দিল্লি : বুধবার রাতে তেলেঙ্গানায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে সরব গোটা দেশ। ঘটনায় যুক্ত ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তদন্ত নামলে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতই ধৃতদের কঠোরতম শাস্তি দেওয়ার দাবি উঠেছে গোটা দেশ জুড়ে। এবারে এর প্রভাব পড়লো সংসদে।

আজ, সোমবার রাজ্যসভা এবং লোকসভায় গণধর্ষণ ও খুন কান্ড নিয়ে আলোচনার প্রস্তাব উঠলে সেই আলোচনায় সমাজবাদী পার্টির রাজ্য সভার সংসদ জয়া বচ্চন ক্ষোভে ফেটে পড়েন এবং বলেন, “ধর্ষণকারীদের জনসমক্ষে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলা উচিত। ধর্ষণকারীদের এমন কঠোর শাস্তি দিতে হবে যা সমাজে চিরকালের জন্যে যেনো দৃষ্টান্ত হয়ে থাকে।”

রাজ্যসভায় বক্তব্যের সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন জয়া এবং বলেন, “এই সংসদে দাঁড়িয়ে এই ধরণের ঘটনা নিয়ে আমি যে কতবার ক্ষোভ প্রকাশ করেছি তার কোনো হিসেব নেই। আমি মনে করি এটাই আদর্শ সময়। নির্ভয়া হোক বা তেলেঙ্গানা সরকার যেনো মানুষকে সঠিক এবং নির্দিষ্ট জবাব দেয়।”

আজ একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিয়ে জয়া বচ্চন বলেন, “সরকার আইন পাশ করে অভিযুক্তদের ধর্ষণকান্ডে শাস্তি দেওয়ার বিধান করেছে। কিন্তু নির্যাতিতারা কি বিচার পেয়েছে? আর কতদিন এভাবে চলবে? আর কত যন্ত্রণা এবং অত্যাচার সহ্য করবে মেয়েরা? ” তিনি এদিন সরকারের নিরাপত্তাকে দায়ী করে বলেন, “একদিন আগেই তো তেলেঙ্গানায় একই ঘটনা ঘটেছিল কিন্তু তার পরেও কেনো আটকানো গেলো না?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026