যাদবপুর : ফের শহরে এটিএম জালিয়াতির চক্র। গত ২৪ ঘন্টায় এটিএম জালিয়াতি নিয়ে যাদবপুর থানায় অভিযোগ জমা পড়েছে ১৪ টির বেশি। পুলিশ জানাচ্ছে, দিল্লির কোনো জায়গা থেকে শহরের নাম করা ব্যাঙ্কের গ্রাহকদের টাকা তুলে নেওয়া হচ্ছে। জালিয়াতির ঘটনায় প্রথম সারির কিছু ব্যাঙ্কের এটিএম আছে বলে জানাচ্ছে পুলিশ।
SBI, HDFC, PNB, INDIAN BANK, AXIX BANK এর গ্রাহকরা এর শিকার বলে জানানো হয়েছে পুলিশের তরফে। এক গ্রাহক এ বিষয়ে বলেছেন, তার ফোনে দুটি মেসেজের মাধ্যমে তিনি জানতে পারেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। তিনি ব্যাঙ্কে ফোন করলে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশের কাছে অভিযোগ জানাতে বলা হয়।
পুলিশ জানাচ্ছে কোনোরকম ওটিপি, ফোন কল বা অন্য কোনোরকম তথ্যের আদানপ্রদান ছাড়াও কিভাবে টাকা তোলা হলো তা নিয়ে খোঁজ নিচ্ছেন তারা। কোন পদ্ধতিতে এবার এটিএম জালিয়াতি হচ্ছে তা এখনো পুলিশের কাছে অধরা। তবে কোনো যন্ত্র বসিয়ে একাজ করা হচ্ছে বলে মত পুলিশের। তারা তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…