নিউজ

নারী সুরক্ষায় কঠোর আইন আনতে প্রস্তুত সরকার, সংসদে বললেন রাজনাথ

দিল্লি : দেশ জুড়ে একের পর ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। দু দিন পর প্রতিবাদের ঝড়ও থেমে যাচ্ছে। আবার কোন একটি ঘটনা ঘটলে ঘুম ভাঙছে প্রশাসন থেকে জনতার। কিন্তু এভাবে আর কতদিন? এবার হায়দ্রাবাদের তরুণী পশু চিকিৎসক খুনের ঘটনা সমস্ত ভয়াবহতাকে ছাপিয়ে গেছে। এই ঘটনা নিয়ে আজ সংসদে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লোকসভায় তিনি এদিন জানান, ‘নারীদের সুরক্ষায় কঠোর আইন আনতে প্রস্তুত সরকার।’

হায়দ্রাবাদে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনায় সারাদেশ শিউরে উঠেছে। ধর্ষণের পর বছর ছাব্বিশের তরুণী পশু চিকিৎসককে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। এই অবস্থায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে সমর্থন জানায় সংসদের নিম্নকক্ষ।

তিনি এদিন বলেন, ‘নারীদের বিপক্ষে ঘটা যেকোন ধরনের অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। কক্ষের সমর্থনে খুব শীঘ্রই এমন আইন আনতে চলেছে সরকার, যাতে সহজেই অপরাধ নিয়ন্ত্রণ ও কমানো সম্ভব হবে।’ সূত্রের খবর, রাজনাথের বক্তব্যে সমর্থন রয়েছে নিম্নকক্ষের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026