নিউজ

হায়দ্রাবাদের পর রাজস্থানে ধর্ষণের শিকার এক স্কুল শিশু, গলায় বেল্ট দিয়ে খুন করলো ধর্ষকেরা

রাজস্থান : সম্প্রতি হায়দ্রাবাদে ২৬ বছরের পশু চিকিৎসকের ধর্ষণে এবং পুড়িয়ে মারার ঘটনায় সারা দেশ এবং প্রতিবাদ ও প্রতিশোধ নেওয়ায় সরব তখনও মানব সভ্যতার পাশবিকতা থেকে রক্ষা পেল কন্যাকূল। তেলেঙ্গানা ধর্ষণের রেশ কাটতে না কাটতেই যৌন পিপাসা তৃপ্ত করতে আবারও এক ঘটনার শিকার হল এক শিশু। যৌন লালসার কারণে রাজস্থানের ৬ বছরের এক স্কুল শিশুকে ধর্ষণ করে গলায় বেল্ট এর ফাঁস দিতে নৃশংসভাবে হত্যা করলো অপরাধীরা।

সূত্রের খবর শনিবার স্কুলের ক্রীড়াদিবসে. যোগদান দিতে স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বেরিয়েছিল ৬ বছরের এই শিশুটি। বেলা গড়িয়ে গেলেও স্কুল থেকে ফেরত না আসায় তার সন্ধানে বেরোন পরিবারের সদস্যরা। আত্মীয়ের বাড়ি থেকে শুরু করে সারা এলাকা তন্নতন্ন করে খুঁজে বেড়ালেও খোঁজ মেলেনি নাবালিকার। পরে রবিবার সকালে শিশুটির স্কুল থেকে আধ কিলোমিটার দূরে একটি ঝোপের মধ্যে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় পাওয়া যায় শিশুটির রক্তাক্ত দেহ।

স্টেশন হাউস অফিসার বিজয় শঙ্কর শর্মা জানান যে, ৬ বছরের এই শিশুটির দেহ সাদাদ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তের ফলে চিকিৎসকেরা জানান যে প্রথমে শিশুটিকে ধর্ষন করা হয়েছে এবং পরে স্কুল ইউনিফর্মে পরা বেল্ট দিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অপরাধী খোঁজার জন্য তদন্তে নেমেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026