নিউজ

কোন টাকা পাঠায়নি কেন্দ্র, বুলবুলের ত্রাণ নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা তৃণমূলের

কৃষকের পাকা ধানে মই দিয়ে ফিরে গেছে বুলবুল। মাথায় হাত দিয়ে সরকারি সাহায্যের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। কিন্তু এখনও পর্যন্ত দেখা মেলেনি ত্রাণের। রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রের উপর দায় চাপিয়ে দায়িত্ব সারছেন। অন্যদিকে কেন্দ্র সরকারের তরফে কিছু না জানানো হলেও, বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ ত্রাণ নয়ছয়ের আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। রাজনৈতিক টানপোড়েনের মাঝে পড়ে পেটে টান পড়ছে কৃষকের।

বিধানসভায় সবং-এর বিধায়ক গীতারানী ভুঁইয়ার করা প্রশ্নের জবাবে রাজ্যের ত্রাণ, পুনর্বাসন ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান জানান, ‘বুলবুলের কারণে ক্ষতির পরিমাণ ২৩ হাজার ৮৬০ কোটি টাকা।’ এরপরই তিনি জানান, বুলবুল ঝড়ের পরদিনই মুখ্যমন্ত্রীকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোন সাহায্য এসে পৌঁছায়নি।’ অন্যদিকে দিলীপ ঘোষের অভিযোগ, ত্রাণের টাকা নয়ছয় করার উদ্দেশ্যে ক্ষতির পরিমাণ বাড়িয়ে বলেছে তৃণমূল।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রের কাছে ত্রাণ চাইছে রাজ্য, আবার তার কৃতিত্ব বিজেপিকে দিতে রাজি নয় তারা। যে কারনে বিজেপি সাংসদদের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026