নিউজ

তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত, বাড়ি ভেঙে মৃত্যু ১৭ জনের

তামিলনাড়ু : গত তিনদিন ধরে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। যার ফলে ব্যহত হয়েছে সাধারণ জীবনযাত্রা। আর এই টানা বৃষ্টির জেরে আজ সকালে তামিলনাড়ুতে তিনটি বাড়ি ভেঙে গিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের।

কন্যাকুমারীকার নিকটে ভারত মহাসাগরে প্রবল শক্তিশালী ঘূর্নাবর্তের সৃষ্টি হয়েছে যার জেরে তামিলনাড়ু এবং পুডুচেরি এই দুই রাজ্যে ভারী বৃষ্টির ফলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আর এই ভারী বৃষ্টির কারণে কোয়েম্বাটুর জেলার নাদুর গ্রামে তিনটি বাড়ি ভেঙে পড়েছে।

সূত্রের খবর আজ সকাল ৫ নাগাদ একটি কম্পাইন্ডের ২০ ফুট দেওয়াল এই বাড়িগুলির উপর ভেঙে পড়ে তখন বাড়ির সদস্য সকলেই ঘুমোচ্ছিলেন। বিকট আওয়াজ পেয়ে প্রতিবেশিরা পুলিশকে খবর দিলে পুলিশ এবং উদ্ধারকারীরদল সেখানে উপস্থিত হয় এবং ধ্বংসস্তূপের মধ্যে আটকা থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা করে।

পুলিশ সূত্রে খবর এই ঘটনার ফলে ১৭ জন প্রাণ হারিয়েছেন তবে এখনও পর্যন্ত ১৫ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের পরিচয় নিয়ে তথ্য পেয়েছে পুলিশ। ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা বাকি মানুষদের বের করানোর জন্য এখনও উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ।

আজ সারাদিন বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস শহর গুলির রাস্তা জলমগ্ন থাকার ফলে চেন্নাই, তুতিকোরিন, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরম প্রভৃতি স্থানে স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে তামিলনাড়ু সরকার। রাস্তায় জল সরানোর জন্যে ৬৩০ টি পাম্প এবং গাছ সরানোর জন্য ৬ টি যন্ত্র সহ চেন্নাইতে ১৭৬ টি ত্রাণশিবির খোলা হয়েছে। এছাড়া জনগণকে নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে তিনি হেল্পলাইন নম্বর চালু রেখেছে চেন্নাই পুরনিগম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026