নিউজ

কিছু সময়ের জন্য অপেক্ষা করুন, ফিরে আসবো : দেবেন্দ্র ফড়নবিশ

মহারাষ্ট্র : শপথ নিয়েও ছাড়তে হয়েছে মুখ্যমন্ত্রীর পদ। এবার বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হলেন তিনি। এরপরই বিধানসভার কক্ষে ধন্যবাদ বক্তব্য রাখতে গিয়ে দেবেন্দ্র ফড়নবিশ জানান, মহারাষ্ট্রের মানুষ চাইলেও এখানে সরকার গঠন করতে পারেনি বিজেপি। রাজনৈতিক অঙ্কের কাছে হেরে যেতে হয়েছে সবচেয়ে বেশি বিধায়ক পাওয়া এই দলকে।

ভোটের পূর্বে তিনি বলেছিলেন, ‘মি পুনহা ইয়েন’ যার অর্থ আমি পুনরায় ফিরে আসছি। যা নিয়ে ফড়নবিশকে কটাক্ষ শুরু করেন বিপক্ষ শিবিরের নেতারা। তার উত্তরে তিনি এদিন যোগ করেন, ‘আমি বলেছিলাম, আমি ফিরে আসছি। তবে সময় সারণী বলে ভুলে গিয়েছিলাম।’ এরপরেই তিনি বলেন, ‘কিছুটা সময় অপেক্ষা করুন, আমি ফিরছি।’

এদিন তিনি আরও বলেন, ‘ভোট পরীক্ষায় ৭০ শতাংশ সমর্থন পেয়েও সরকার গড়তে পারল না বিজেপি। মাত্র ৪০ শতাংশ সমর্থন নিয়ে সরকারে চালাচ্ছে ওরা। আসলে রাজনৈতিক অঙ্কের কাছে যোগ্যতা হেরে গেল।’ একই সঙ্গে তিনি জানান, ‘গত ৫ বছরে আমি এমন অনেক কাজ করেছি, যাদের পর্যন্ত করিনি‌। সেগুলোর উদ্বোধন করতে আমি ফিরে আসবো।’ শাসক শিবিরের কটাক্ষের জবাবে তিনি জানান, ‘কিছুটা সময় অপেক্ষা করুন, আমি ফিরছি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026