সংসদে নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিলেও এবার বিহারে এনআরসি হবেনা বলে সাফ জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পশ্চিমবঙ্গ, পঞ্জাব, মধ্যপ্রদেশের পর এবার বিহারও চিন্তায় ফেললো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। প্রসঙ্গত চলতি সপ্তাহে জেডিইউ এর সহ সভাপতি ভোট কুশলী প্রশান্ত কিশোরের সাথে বৈঠক করেছিলেন নীতিশ কুমার, আর তারপরেই এনআরসি নিয়ে এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।
শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ‘আমরা ক্ষমতায় থাকাকালীন বিহারে সংখ্যালঘুদের প্রতি কোনো অবিচার হতে দেবোনা।’ একথা বলার পরেই তিনি বলেন বিহারে এনআরসি হবেনা। চলতি মাসে সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ করার সময় জেডিইউ বিলের পক্ষেই ভোট দিয়েছিল। তারপর হঠাৎ এখন কেনো এমন উলটপুরান তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সংশোধিত নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য টুইটারে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দলের সহ সভাপতি প্রশান্ত কিশোর। তার কিছুদিন পরেই নীতিশ কুমারের সাথে বৈঠক করেন প্রশান্ত কিশোর। বৈঠকে তিনি নীতিশ কুমারকে একপ্রকার হুমকি দিয়ে বলেন এনআরসি ও নাগরিকত্ব বিলকে সাপোর্ট করলে দলের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন তিনি।
নীতিশ কুমারও বলেন, জোটসঙ্গী হিসেবে বিজেপি বিহারে এনআরসি চালু করতে চাইলে জোট থেকে বেরিয়ে আসবে জেডিইউ। তারপরই আজ তার এই মন্তব্য। এনডিএ জোট সঙ্গী নীতিশ কুমার এমন বলায় যে এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে বিজেপি যথেষ্টই চাপের মধ্যে পড়লো তা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…