নিউজ

শেষ হল ঝাড়খণ্ড বিধানসভার ভোট, পরবর্তী মুখ্যমন্ত্রী কে? জানতে অপেক্ষা ২৩ ডিসেম্বর

শুক্রবার ১৬ টি কেন্দ্রের ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে পাঁচ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো ঝাড়খন্ডে। এরপরই জল্পনা বাড়ছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে? নাগরিকত্ব আইনের বিরোধিতায় সারা দেশ যখন উত্তাল সেই মুহূর্তে ৩৭০ ধারার সুফল ঘরে তুলতে পারবে কি বিজেপি? ক্ষমতায় পুনরায় ফিরবেন কি রঘুবর দাস? নাকি, ঘুঁটি সাজিয়ে ক্ষমতার চূড়ায় উঠে আসবেন শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা? নাকি সবাইকে চমকে দিয়ে উঠে আসবে আজসু? নাকি অঙ্কের খেলায় বাজিমাত করবে কংগ্রেস? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটি দিন।

ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন নিয়ে উত্তেজনা ছিল প্রথম থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মন্ত্রীসভার একঝাঁক প্রথম সারির সদস্যরা এসেছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সমর্থনে প্রচার করতে। কংগ্রেসের হয়ে প্রচারে এসেছেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা বঢ়রাও। প্রচারে চমক দিয়েছিল আজসুও। গত বিধানসভা নির্বাচনে বিজেপি আজসুকে সঙ্গে ক্ষমতায় এসেছিল।

আরও পড়ুন : আমরা ক্ষমতায় থাকাকালীন বিহারে এনআরসি হবেনা, সাফ জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

মুখ্যমন্ত্রী হয়েছিলেন রঘুবর দাস। এবার জোট ভেঙে আলাদা আলাদা ভাবে ভোটে লড়েছে বিজেপি ও আজসু। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন ভোটে লড়েছিলেন এককভাবে। এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতে হবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ২৩ ডিসেম্বর ভোটগণনা ঝাড়খন্ডে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026