নিউজ

ইন্ডিয়া গেটের সামনে নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ, পড়ুয়াদের পাশে প্রিয়াঙ্কা গান্ধীও

নয়া দিল্লী : সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের পাশে এবার দাঁড়ালেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির ইন্ডিয়া গেটে এদিন আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে সরকারকে কড়া বার্তা দিলেন তিনি। শুক্রবার রাতে তিনি যোগ দেন পড়ুয়াদের পাশে। মোদী সরকারকে তোপ দেগে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নোটবাতিলের সময় সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছিল, এবার আরও একবার সাধারণ মানুষকে লাইনে দাঁড় করাতে চায় মোদী সরকার।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সমগ্র দেশ জুড়ে একের পর এক বিক্ষোভ প্রদর্শন হয়েই চলেছে। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়ার পর সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়েই। দিল্লিতে একের পর এক বিক্ষোভ সংগঠিত হচ্ছে নয়া আইনের প্রতিবাদে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের উপর পুলিশি অভিযান হওয়ার পর থেকে যা আরও বেড়েছে। এদিন উত্তর ভারতের তীব্র শীত উপেক্ষা করে ইন্ডিয়া গেটের সামনে জমায়েত হন কাতারে কাতারে মানুষ। সেখানেই পড়ুয়াদের সাথে বিক্ষোভ সমাবেশে যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধী।

আরও পড়ুন : আমরা ক্ষমতায় থাকাকালীন বিহারে এনআরসি হবেনা, সাফ জানালেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

বিক্ষোভে যোগ দেওয়া জনতার অধিকাংশই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী। এদিন বিক্ষোভে এনআরসি ও CAB বিরোধী স্লোগানের পাশাপাশি আজাদি স্লোগানও শোনা যায়। নয়া নাগরিকত্ব বিলের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ প্রদর্শন। গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ, কর্ণাটকে জারি রয়েছে ১৪৪ ধারা। কানপুরে বিক্ষোভকারীদের উপর পুলিশি গুলি চালনার মতো ঘটনাও ঘটে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026