নিউজ

ভোটদানের ক্ষেত্রে ছাড়পত্র পেল অনাবাসী ভারতীয়রা

নয়াদিল্লি: সুখবর অনাবাসী(NRI) ভারতীয়দের জন্য। বিদেশে থেকেও এবার তাঁরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এই পদ্ধতিকে বলা হয় ইলেকট্রিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালেট সিস্টেম (Electronically-Transmitted Postal Ballot System)।বিদেশে যাঁরা রয়েছেন তাঁদের যাতে ভোট দেওয়ার ব্যবস্থা করা যায় তার জন্য বিদেশমন্ত্রককে চিঠি লিখেছিল নির্বাচন কমিশন।

বিদেশমন্ত্রক সেই প্রস্তাবে সম্মত হয়েছে। এতদিন এই সুযোগ পেতেন সেনাকর্মী ও বিদেশে কর্মরত সরকারি কর্মীরাই। এবার তা পাবেন অনাবাসী ভারতীয়রাও(NRI)। প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় আইন মন্ত্রককে একটি চিঠি লেখে।সেখানে প্রস্তাব করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ১৯৬১ সালে নির্বাচন আইনের সংশোধন করা হোক।

ইলেকট্রনিক পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হোক। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতে ভোট। ওইসব ভোটেই নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের জন্য ব্যবস্থা নিতে তৈরি।

গোটা দেশজুড়ে অনাবাসী ভারতীয় ভোটার তালিকায় রয়েছেন ১.১৭ লাখ মানুষ। পোস্টাল ব্যালটে তাঁদের ভোট দেওয়ার সুযোগ দিতে তাঁরা বারেবারেই নির্বাচন কমিশনে আবেদন করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026