রাজ্য

“রেডি টু ফ্লাই সুন”, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন “মহারাজ” সৌরভ গাঙ্গুলী

আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে উডল্যান্ড হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। বেশ কিছুদিন আগে মৃদু হার্ট অ্যাটাক হাওয়ায় উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত মঙ্গলবার থেকেই তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছিল। সেই অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ছিল গতকাল অর্থাৎ বুধবার সৌরভ গাঙ্গুলীকে ছুটি দিয়ে দেয়া হবে। কিন্তু গতকাল সৌরভ নিজে বাড়ি আসতে চাইনি। এরপর আজ সকালেই তিনি বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

আজকে সকাল-সকাল উডল্যান্ড হাসপাতালের সামনে পৌঁছে গিয়েছে তার নিজের গাড়ি। সঙ্গে গিয়েছে একটি পাইলট কার। তিনি নিজের গাড়িতে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন। সেইসাথে ইতিমধ্যেই হাসপাতালের সামনে জড়ো হয়েছে তার অসংখ্য অনুগামীরা। এর ফলে হাসপাতলে নিরাপত্তা একেবারে বর্জআঁটুনি। তিনি উডল্যান্ড হাসপাতাল থেকে ছুটি নেয়ার সময় সেখানকার ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও লাখো লাখো অনুরাগী যারা তার জন্য মঙ্গল কামনা করেছে তাদের ধন্যবাদ জানিয়েছেন ২২ গজের মহারাজ। হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি বলেছেন, “আই এম রেডি টু ফ্লাই”।

আজ সকালেও হাসপাতাল কর্তৃপক্ষ দাদার চেকআপ করেছে। তারা জানিয়েছে এখন তার শরীরে কোন সমস্যা নেই। পুরোপুরি সুস্থ তিনি। বিভিন্ন রিপোর্টের প্যারামিটার একদম ঠিক আছে। এছাড়াও গত মঙ্গলবার ভারতের জনপ্রিয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি এসে জানিয়ে গিয়েছিলেন, “সৌরভ গঙ্গুলি একদম সুস্থ আছে। তিনি চাইলে কিছুদিনের মধ্যে ক্রিকেট খেলতে পারবেন।”

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলী। তিনি সকালে জিম করতে করতে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তারপর তাকে তড়িঘড়ি উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা পরীক্ষা করে বোঝে দাদার মৃদু হার্ট অ্যাটাক হয়েছে। তারপর তার রিপোর্টে দেখা যায় তার তিনটি ধমনীতে ব্লকেজ আছে। তার মধ্যে একটি ধমনীতে ইতিমধ্যেই স্টেন বসানো হয়েছে। বাকি দুটি ধমনীতে আর কিছুদিন বাদে স্টেন বসবে বলে সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসক বোর্ড।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026