বিনোদন

সলমনের গানে তুমুল নাচ রচনার, ভিডিও শেয়ার হতেই নেটদুনিয়ায় ভাইরাল

অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee) মানেই এভারগ্রিন পার্সোনালিটি। ছেচল্লিশ বছর বয়সেও রচনা একইরকম চার্মিং এবং সুন্দরী। রচনা অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পীও।  প্রায়ই তিনি ইন্সটাগ্রামে নিজের ডান্স ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তিনি সলমন খান(Salman khan)অভিনীত জনপ্রিয় হিন্দি ফিল্ম ‘এক থা টাইগার’-এর গান ‘মাসাল্লাহ’-এর সঙ্গে নাচলেন। তাঁর নাচের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রচনার পরনে রয়েছে কালো রঙের আনারকলি এবং তার সঙ্গে মানানসই বিডসের নেকলেস। নেটিজেনরা তাঁদের প্রিয় ‘দিদি’-র নাচের প্রশংসা করেছেন।  কিছুদিন আগেই   রচনা ‘হায় গর্মি’ গানের সঙ্গে নিজের ডান্স ভিডিও শেয়ার করেছিলেন।  রচনা ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ক্রিসমাসের সময়  শীতের সন্ধ্যায় ‘বনফায়ার’ পার্টি করেছিলেন রচনা। সেখানে এই ডান্স ভিডিও বানিয়েছিলেন তিনি। রচনার পরনে ছিল কালারফুল পুলওভার  এবং জিনস।

রচনা  নিজের ছেলের মধ্যেই খুঁজে পান নিজের পৃথিবী। ক্রিসমাসের ছুটিতে রচনা তাঁর ছেলেকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন ইবিজা ফার্ম রিসর্ট অ্যান্ড স্পা-তে। সেখানে গিয়ে শীতের রোদে জমিয়ে ক্রিকেট খেলেছেন মা ও ছেলে। সেই ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করে রচনা বলেছেন, তাঁর ছেলেই তাঁর সবকিছু। ছবিতে রচনার পরনে রয়েছে মভ কালারের ট্র‍্যাক সুট ও চোখে সানগ্লাস। রচনার ছেলের পরনে রয়েছে কালো রঙের জিনস এবং নীল টি-শার্ট এবং হাতে ক্রিকেট ব্যাট। রচনার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে মা ও ছেলের মিষ্টি ছবিগুলি।

রচনা মূলত ঘরে ঘরে ‘দিদি নং 1’ শোয়ের দৌলতে বেশি পরিচিত। একসময় অভিনেত্রী হিসাবে প্রশংসিত হলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ‘দিদি নং 1’- এর টিআরপি বাড়িয়ে দিয়েছে। রচনার পরিবর্তে একবার দেবশ্রী রায়(Debashree  Roy)শোয়ের সঞ্চালক হিসেবে আনা হলেও দর্শকদের মন ছুঁতে পারেননি দেবশ্রী। তাই রচনাকেই আবার এই শো-তে ফিরিয়ে আনা হয়।

রচনার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তাঁর মানবিকতা। টলিউডের বহু দুঃস্থ শিল্পীকে সাহায্য করেন রচনা।ব্যক্তি রচনা ভালোবাসেন গাছ লাগাতে,বেড়াতে যেতে,নিজের ছেলেকে নিয়ে জমিয়ে সংসার করতে এবং জীবনকে ইতিবাচক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে। আক্ষরিক অর্থেই রচনা ‘দিদি নং 1’।

Anirban Kundu

Recent Posts

এখনই সতর্ক হোন! কলকাতা সহ ৭ জেলায় কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ এবার স্বস্তির ইঙ্গিত পেলেও তার সঙ্গে থাকছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের…

April 30, 2026

প্রায় ৩ মাস রিচার্জের ঝামেলা নেই! সস্তায় 84 দিনের প্ল্যান দিচ্ছে Vodafone Idea

আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন না হয়, কিন্তু…

April 30, 2026

ভেপ কাণ্ডে বিতর্ক! ড্রেসিংরুমে ধরা পড়ে শাস্তি পেলেন রিয়ান পরাগ

IPL চলাকালীন এক বিতর্কিত ঘটনায় চাপে পড়লেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে…

April 30, 2026

ভোট শেষ, এবার বড় দাবি! ২৩০ আসনের ইঙ্গিত—বাংলা কি আবারও তৃণমূলের দখলে?

দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। কোথায় কোন দল এগিয়ে,…

April 30, 2026

রান্নার গ্যাসের দামে বড় পরিবর্তনের ইঙ্গিত! ১ মে থেকেই কি বাড়বে খরচ?

এপ্রিল মাস শেষ হতে না হতেই নতুন মাসের শুরুতে আবারও বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় খরচ। বিশেষ…

April 30, 2026

Bank Holidays Next Week: ২৯ এপ্রিল–মে’র প্রথম সপ্তাহে চারদিন ব্যাঙ্ক বন্ধ, কবে, কোথায়?

আগামী কয়েকদিনে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করছেন? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী ২৭ এপ্রিল থেকে ৪…

April 30, 2026