নিউজ

চারশো ছুঁলো আক্রান্তের সংখ্যা, সতর্কতা জারি কলকাতায়

অন্যান্য রাজ্যগুলির সাথে সাথে এই রাজ্যেও ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৪০৪। এর ফলে উদ্বিগ্ন পুরসভার মেয়র থেকে শুরু করে স্বাস্থ্যভবনের কর্তারা। তবে সংক্রমণ বাড়লেও, নতুন সংক্রমিত জায়গা বাড়েনি। নতুন আক্রান্তের মধ্যে বেশিরভাগই সুপার হটস্পট এলাকা বেনিয়াপুকুর, পার্কসার্কাস ও জোড়াসাঁকোর। এছাড়া তিনি আরও জানান কলকাতায় মোট সংক্রমিত এলাকা ২২৭ টি।

স্বাস্থ্যভবনের দেওয়া একটি তথ্য অনুযায়ী, শহরের সংকীর্ণ এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। ২২, ২৩, ৬২, ৬৪ ও ৬৬ নম্বর ওয়ার্ড গুলিতে রয়েছে বেশিরভাগ করোনা আক্রান্তবাসিন্দা। শুধু তাই নয় কলকাতা শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০৫ টিতে সংক্রমিত ব্যক্তি পাওয়া গেছে।

এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বেশি জনঘনত্বযুক্ত অঞ্চলে লকডাউন ঠিকঠাকভাবে মানা হয়নি, তাই সংক্রমণের হার এতো বেড়ে গেছে। তবে নতুন রোগীর খবর জানলেই সেখানে জীবাণুনাশক স্প্রে এবং তার পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।”

এছাড়া ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “রাজ্য স্বাস্থ্যদফতরের নির্দেশ ও গাইডলাইন মেনে রোগীরা হোম আইসোলেশনে থাকতে পারে। তবে পুরসভার স্বাস্থ্যকর্মীরা নিয়মিত তার উপর নজরদারি চালাবেন। এছাড়া যারা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তাদের ওপরেও টানা ১৪ দিন নজরদারি চালাবেন স্বাস্থকর্মীরা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026