নিউজ

পরীক্ষা করা হচ্ছে না, দেওয়া হচ্ছেনা পিপিই; করোনা যোদ্ধাদের করুণ কাহিনী

দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ানক জায়গায় যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরাই ভরসা। কিন্তু সেই চিকিৎসা কর্মীদেরই এক করুণ চিত্র চমকে দিলো সকলকে। দিল্লির এক সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের করুণ কাহিনী সামনে এনেছে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা। ওই সংবাদসংস্থা দিল্লির ওই হাসপাতালের চুক্তিভিত্তিক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেছে। সেখানেই নার্স ও স্বাস্থ্যকর্মীদের কথায় ফুটে উঠেছে তাদের দুঃখের কাহিনী।

চুক্তিভিত্তিক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বক্তব্য হাসপাতালে তাদের কার্যত অস্পৃশ্য করে দেওয়া হচ্ছে। ওই সংবাদ সংস্থাকে এক নার্স জানিয়েছেন, তাদেরকে নির্দিষ্ট কিছু টয়লেট এবং ওয়াশ বেসিন ব্যবহার করতে হচ্ছে। ১৪ দিন কাজের পরই তাদের স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে পরীক্ষার জন্য। সিনিয়র চিকিৎসক বা হাসপাতালের অন্য নার্সরা একসাথে ১৪-১৫ দিন কাজ করার পর তাদের একই সময়ের জন্য ছুটি দেওয়া হচ্ছে, কিন্তু চুক্তিভিত্তিক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ৩-৪ দিন পরেই আবার কাজে যোগদান করতে বলা হচ্ছে।

ডি কে গৌতম নামের এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, কোনো করোনা যোদ্ধা নয় তাদের সাথে আচরণ করা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো। এই সমস্ত চুক্তিভিত্তিক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কারও করোনার লক্ষণ প্রকাশ পেলে ১৪-১৫ দিন পর তাদের টেস্ট করা হচ্ছে বলেও অভিযোগ। এইসমস্ত নার্স ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পিপিইও দেওয়া হচ্ছেনা, বদলে ব্যবহার করা পিপিই তাদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সরকার অবিলম্বে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিক এমনটাই তারা জানিয়েছেন ওই সংবাদ সংস্থাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026