PM CARES ফান্ডের দৌলতে দেশে দ্বিগুণ হারে বাড়ছে ভেন্টিলেটরের সংখ্যা
দেশে বাড়ছে ভেন্টিলেটরের সংখ্যা। ১৩০ কোটির জনসংখ্যার দেশে গত ৭০ বছরে ভেন্টিলেটরের সংখ্যা ছিল ৪৭ হাজার। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এই ভেন্টিলেটরের সংখ্যা এত জনসংখ্যার দেশে অতি নগণ্য। বর্তমানে করোনা পরিস্থিতির জন্য আগামী কয়েকদিনের মধ্যে দেশে আরও ৫০ হাজার ভেন্টিলেটর কেনা হবে। আর এই ভেন্টিলেটরের অর্থ আসবে প্রধানমন্ত্রীর PM CARES ফান্ড থেকে।
এই ৫০ হাজার ভেন্টিলেটররের জন্য বরাদ্দ করা হবে ২ হাজার কোটি টাকা। আর এই সব ভেন্টিলেটরগুলি ভারতেই তৈরী করা হবে। সেন্টার ফর ডিজিজ ডাইনামিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিসিএবং প্রিন্সটন ইউনিভার্সিটির করা একটি সমীক্ষায় বলা হয়েছে ২০ এপ্রিল, ২০২০ পর্যন্ত দেশে মোট ভেন্টিলেটরের সংখ্যা ছিল ৪৭,৪৮১ টি। আগের ৪৭ হাজার আর নতুন ৫০ হাজার মিলিয়ে দেশে মোট ভেন্টিলেটরের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি পৌঁছাবে।
ভারতে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে আগামী দিনে ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা আরও বাড়বে। আর তাই এই ভেন্টিলেটরের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। যা দেশের চিকিৎসা পরিকাঠামোকে অনেক শক্তিশালী করবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এই PM CARES ফান্ড নিয়ে একাধিকবার বিরোধীরা প্রশ্ন তুলেছিল। কেন্দ্র জানিয়েছিল, এই তহবিলের টাকা থেকে ভেন্টিলেটর কেনা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…