বিনোদন

“সুশান্ত যোগ্য সম্মান পায়নি”, অভিনেতার মৃত্যুতে ইন্ডাস্ট্রির কূটনীতি নিয়ে গর্জে উঠলেন কঙ্গনা

কৌশিক পোল্ল্যে: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিঃসন্দেহে বলিউড ইন্ডাস্ট্রির এক বড়সড় ক্ষতি। গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার পর আজ তার পরিবারের উপস্থিতিতে মুম্বাইয়ে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। পাটনা থেকে ইতিমধ্যেই সুশান্তের স্বজনরা এসে উপস্থিত হয়েছেন। সমগ্র দেশের সিনেমাপ্রেমী মানুষজনেরাই অভিনেতার মৃত্যুতে হতভম্ব হয়ে গিয়েছেন। এহেন আকস্মিক ঘটনায় বাকরুদ্ধ বি-টাউনের তারকারাও। সকলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট মারফত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

অভিনেতার মৃত্যুতে যখন গোটা দেশ শোকস্তব্ধ তখনই বিতর্কের বোমা ফাটিয়ে ভিডিও পোস্ট করলেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। বরাবরই বলিষ্ঠ ও সাহসী অভিনেত্রী হিসেবে বলিপাড়ায় তার যথেষ্ট পরিচিতি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানসিক স্বাস্থ্য ও দুর্বল প্রকৃতির মানুষদের নিয়ে সেলেবরা যে সমস্ত পোস্ট করছেন তা দেখেই বেজায় চটেছেন অভিনেত্রী। কঙ্গনার বক্তব্য, যে মানুষটা বেঁচে থাকতে তাকে ইন্ডাস্ট্রিতে কোনো সম্মান দেওয়া হয়নি, যার কাজকে কোন স্বীকৃতি দেয়া হয়নি আজ তাকে নিয়েই কেন এই কুমিরের কান্না প্রশ্ন অভিনেত্রীর?

তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রিতে স্টারকিড না হলে বা কোনো গডফাদার না থাকলে সহজে প্রবেশ করা যায় না, এটা কতখানি সত্যি তা তিনি নিজেই অনুভব করতে পেরেছেন। যেখানে সুশান্তের মতো ৬ থেকে ৭ বছর সিরিয়াল ইন্ডাস্ট্রিতে সংঘর্ষ করার পর প্রথম সিনেমার ব্রেক পেল ‘কাই পো চে’তে তখন তাকে সেইভাবে কোনো স্বীকৃতি দেয়া হলো না কেন? আবার একইভাবে ‘ছিঁছোড়ে’র মত অসাধারণ সিনেমা নির্মাণ হওয়া সত্বেও ‘গাল্লি বয়’এর মতো সিনেমা কীভাবে সমস্ত অ্যাওয়ার্ড পেয়ে যায় সেই নিয়েও সরব হয়েছেন অভিনেত্রী।

নাম ধরে বলিউডের প্রথম সারির অভিনেতা সঞ্জয় দত্তের মাদকাসক্তি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি কঙ্গনা। সেইসঙ্গে নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরে কঙ্গনা জানান, তার সুপারহিট সিনেমাকে ফ্লপ ঘোষণা করেছিল এই ইন্ডাস্ট্রির হয়েই কথা বলা কিছু সাংবাদিকরা। তারাই দুঃসময়ে সহানুভূতিপূর্ণ মেসেজ করে অভিনেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী। যারা আউটসাইডার হয়ে ইন্ডাস্ট্রিতে আসে তাদের কাজের জন্য মেলেনা কোনো স্বীকৃতি। এই মর্মে নেপোটিজমের মত গম্ভীর ইস্যুটিকে আরও একবার দুষলেন তিনি। শেষ কয়েকটি সাক্ষাৎকারে অভিনেতা সুশান্ত হাবেভাবে বুঝেছিলেন ইন্ডাস্ট্রিতে তার কোনো গডফাদার নেই, তিনি একা বোধ করছেন সেটিও কি তার মানসিক অবসাদের অন্তর্ভুক্ত? জানতে চান কঙ্গনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026